নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরবাসীর নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। শনিবার (১ অগস্ট)  চুঁচুড়া পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল আধুনিক ‘চেতক’ মোবাইল পেট্রোলিং গাড়ি এবং ‘ব্রাভো’ মোটরবাইক পেট্রোলিং ইউনিটের। এই উদ্যোগের মাধ্যমে শহর ও সংলগ্ন এলাকায় আরও দ্রুত এবং কার্যকর পুলিশি নজরদারি নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কমিশনারেট।   

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক, চুঁচুড়া ও চন্দননগরের বিধায়ক, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব-সহ কমিশনারেটের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। তাঁদের উপস্থিতিতে নতুন  পেট্রোলিং যানগুলির আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফ করা হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনস্থ সমস্ত থানার জন্য মোট ২৫টি ‘চেতক’ পেট্রোলিং গাড়ি এবং একাধিক ‘ব্রাভো’ মোটরবাইক দেওয়া হয়েছে। প্রতিটি যানবাহনেই অত্যাধুনিক ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত থাকায় পুলিশের মধ্যে দ্রুত সমন্বয় বজায় রাখা সম্ভব হবে।+

আরও পড়ুন: উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, এই আধুনিক পেট্রোলিং গাড়ি ও মোটরবাইক যুক্ত হওয়ায় শহর ও আশপাশের এলাকায় আরও দ্রুত টহল দেওয়া সম্ভব হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের কাজও আরও গতিশীল হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদী। 

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ