জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : জমি ও বাড়ি রেজস্ট্রেশন করতে গিয়ে নাজেহাল হতে হয় আম জনতাকে। অনেক সময় দালালচক্রে পরে জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী রাজ্য সরকার। জমি বা বাড়ি কিনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুত কাজ করার জন্য চালু হতে চলেছে ফেস রেকগনিশন।

ফেস রেকগনিশনের মাধ্যমে যআচাই করার কাজ হবে। এই ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার সঙ্গে সাক্ষীরও ফেস যাচাই করা হবে। রেজিস্ট্রি করতে আসা ব্যক্তি আদৌ জমি বা বাড়ির মালিক কিনা তা স্পষ্ট করতেই এই প্রক্রিয়া। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একটি অ্যাপ তৈরি করছে রাজ্য সরকার। অর্থদফতরের আওতাধীন ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি’ এই অ্যাপ তৈরির কাজ করছে।

জানা গিয়েছে, স্বচ্ছতার জন্য যে নতুন অ্যাপ তৈরি করা হচ্ছে, তার কাজ শেষের দিকে। গোটা দেশে প্রথম বাংলাতেই শুরু হতে তলেছে এই বিশেষ পদ্ধতি। জালিয়াতি রুখতে ও স্বচ্ছতার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে যাচাই প্রক্রিয়া চালু হবে।

বর্তমান সময়ে রেজিস্ট্রেশন করতে গেলে ক্রেতা-বিক্রেতা ও সাক্ষীর ১০ আঙুলের ছাপ লাগে। নিজের ছবির সঙ্গে লাগে ই সিগনেচার। রেজিস্ট্রারের সামনে বসেই এই কাজ করতে হয়। এবার নতুন পদ্ধতিতে ফেস স্ক্যান করতে হবে। তবেই জমি-বাড়ির মালিকানা বিষয়ে নিশ্চিত হতে হবে।

ভবিষ্যতে আইনে বদল আসলে ক্রেতা-বিক্রেতার পরিচয় যাচাইয়ের পদ্ধতি অনেক সহজ হয়ে যাবে। আঙুলের বায়োমেট্রিকের ক্ষেত্রে একাধিকবার চেষ্টা করতে হয়।সমস্যায় পরতে হয়।  ফেস ভেরিফিকেশন চালু হলে সেই ঝামেলাও মিটবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে কাজকি করতে হবে? জানা গিয়েছে, নির্দিষ্ট অ্যাপটি নিজেদের মোবাইলে ডাউনলোড করে ফেস ‘স্ক্যান’ করতে হবে। রেজিস্ট্রি অফিসেই কাজটি করতে হবে। নির্দিষ্ট অ্যাপটির ব্যবহার রেজিস্ট্রি অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখতে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও