চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের স্বামী নিখোঁজ, সন্ধান চেয়ে পোস্ট

নিজস্ব প্রতিনিধি :- কলকাতা পুলিশের মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামী নিখোঁজ। বৃহস্পতিবার থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন শান্তি। শুরু হয়েছে তল্লাশি। স্বামীকে খুঁজতে সমাজমাধ্যমের দ্বারস্থ হয়েছেন রাজভবনের দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ অফিসার।

শান্তি জানিয়েছেন, হাওড়ার দিকে যাচ্ছেন বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তারপর থেকে তাঁর খোঁজ মিলছে না। রাতে বাড়ি না-ফেরায় বৃহস্পতিবার সকালে শান্তি সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তাঁর কথায়, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’’ অভিযোগ দায়ের করার পাশাপাশি সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেছেন শান্তি। তার উপরে লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।’’

উল্লেখ্য, কলকাতা পুলিশের অন্দরমহলে দায়িত্বপরায়ণতার জন্য বেশ জনপ্রিয় পুলিশ অফিসার শান্তি দাস বসাক। এককালীন মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। বর্তমানে তিনি রাজভবনে নিযুক্ত। সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শান্তি। তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত বলে সূত্র মারফত খবর। 

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ