রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ফের আইনি জটিলতায় জড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পৈলান এলাকার একটি রিসর্টের প্রতিনিধি সমীরণ রায়। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর তৎকালীন আপ্তসহায়ক সুমিত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজনের জন্য প্রায় ৪০ দিন রিসর্টটি বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। ওই সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিবিরের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের থাকা-খাওয়া ও যাতায়াতের সমস্ত খরচও রিসর্ট কর্তৃপক্ষকেই বহন করতে হয়েছে বলে দাবি করা হয়েছে। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগ, পর্যটনের মরশুমে ব্যবসা সম্পূর্ণ বন্ধ থাকায় তাঁদের প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সুমিত রায় ও দিলীপ মণ্ডল রিসর্টের মালিকের উপর ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করেছিলেন। শিবির পরিচালনার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়েছে। এমনকি টাকা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অভিযোগকারী সমীরণ রায়ের দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ে কেউ অভিযোগ জানানোর সাহস পাননি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিযুক্ত অন্যদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তদন্তের অগ্রগতির উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলে পুলিশ সূত্রের খবর।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির