‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কড়া নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি জানান, আহত ও আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেছেন। একই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকারের স্পষ্ট নির্দেশ ছিল গণতান্ত্রিক আন্দোলনে অযথা বলপ্রয়োগ করা যাবে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত পুলিশকে সংযম বজায় রাখতে বলা হয়েছিল।

ধর্মতলায় শুক্রবারের বিক্ষোভকে কেন্দ্র করে মোট ৭০ জনকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনায় সাতটি মামলা দায়ের হয়েছে এবং প্রথমবারের মতো রাজ্যের সদ্য পাশ হওয়া গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা তাঁদের ‘তিন পুরুষ মনে রাখবে’। শিক্ষায় দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা ধর্মতলার মিছিলে বাম ছাত্র সংগঠনের সদস্যরাও যোগ দেন। অভিযোগ, ডোরিনা ক্রসিং এলাকায় পৌঁছতেই বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে জুতো ও বোতল ছোড়ে। হামলার শিকার হন কয়েকজন সাংবাদিকও। মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশকে বারবার প্ররোচিত করা হলেও তারা সংযম বজায় রেখেছে এবং কোনও লাঠিচার্জ করেনি। ঘটনায় ছয়জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।শুভেন্দু অধিকারীর দাবি, চিহ্নিত ৭০ জনের কেউই ছাত্র বা সিজেপি-র সদস্য নন। তাঁদের সঙ্গে নিট আন্দোলনেরও কোনও সম্পর্ক নেই। তিনি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামালের নাম উল্লেখ করে তাঁদের কুখ্যাত দুষ্কৃতী বলে দাবি করেন। গুন্ডাদমন আইনে তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ ‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

পুলিশ সূত্রে খবর, ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছয়টি এবং এন্টালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে করা পাঁচটি অভিযোগের ভিত্তিতে এবং একটি স্বতঃপ্রণোদিত মামলায় বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা, হিংসা ও অশান্তিতে উস্কানিসহ একাধিক ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।

২৩ বছরের দাম্পত্যে ইতি টেনে কেন বিয়ে করেননি? স্বামীকে নিয়ে আবেগঘন মন্তব্য অপারা মেহতার

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?