বাগুইআটির কানাড়া ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট শার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা বাগুইআটির (Baguiati) কানাড়া ব্যাঙ্কে (Canara Bank)। বুধবার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কে আগুন দেখা যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশও। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ বাগুইআটির (Baguiati) ৪৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) কর্মীরা প্রতিদিনের মতো ব্যাঙ্কে এসেছিলেন। কর্মীরা এদিন ব্যাঙ্কে এসে দেখেন ভিতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। ব্যাঙ্কের ভিতরে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন তাঁরা। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পরিস্থিতি বুঝে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও একটি ইঞ্জিন। দুটি দমকলের চেষতায় বেশ কিছুক্ষণ পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে ব্যাঙ্ক যে ভবনে রয়েছে, সেই ভবনের অন্যান্য জায়গা থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলা হয়। পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশে বাড়ির মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট শার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাঙ্কে থাকা প্রচুর নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌