খিদিরপুরে ভয়াবহ আগুন, ভস্মীভূত পোশাকের দোকানে

খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে ভস্মীভূত পোশাকের দোকানে। ভোর ৩টে নাগাদ আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

Share:

নিজস্ব প্রতিনিধি: খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত পোশাকের দোকানে। বুধবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের জেরে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা। কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৩টে নাগাদ খিদিরপুরে কার্ল মার্ক্স সরণির এক পোশাকের দোকানে আগুন লাগে। ভোরের অন্ধকারে তখন এলাকার মানুষ ঘুমে আচ্ছন্ন। প্রথমে কয়েকজন স্থানীয় মানুষ দেখতে পান বন্ধ পোশাকের দোকানে আগুন লাগার দৃশ্য। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই দৃশ্য দেখার পর স্থানীয় লোকজন তড়িঘড়ি দমকলে খবর দেন। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে ওই দোকান। এক দমকল আধিকারিকের মত, পোশাকের দোকান হওয়ায় ভিতরে প্রচুর কাপড় মজুত ছিল। যার ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়।

অন্যদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গিয়েছে। তবে দোকান ভস্মীভূত হয়ে গেলেও কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে সর্বস্ব হারিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীর কপালে।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক