আগুন লাগলে দ্রুত ফায়ার টেন্ডার স্পটে পৌঁছতে পুলিশের সাথে যৌথ whatsapp গ্রুপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দমকল কর্মীদের আগুন নেভাতে গেলে ইট ছোড়া বীরত্বের কাজ নয়। দমকলের গাড়ি ভেঙে দিলে ক্ষতি হবে। যারা এই ধরনের কাজ করছেন অনুগ্রহ করে এর থেকে বিরত থাকুন। আবেদন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর(Fire Minister Sujit Bose)।শহর কলকাতার তপসিয়া, নিউ আলিপুর সহ বেশ কয়েকটি স্পটে পরপর অগ্নিকাণ্ডের পর নড়ে বসল অগ্নি নির্বাপন দফতর। কোথাও আগুন লাগলে দ্রুত ফায়ার টেন্ডার পৌঁছে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যৌথভাবে এলাকা পরিদর্শন শুরু করছে দমকল বিভাগ।

সোমবার এবিষয়ে কলকাতা, বারাকপুর, হাওড়া ও বিধাননগরের পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। এদিন সিদ্ধান্ত হয়েছে প্রতি মাসে হবে বৈঠক। তৈরি করা হচ্ছে যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপ(What’sapp Group)। তৈরি হচ্ছে এসওপি। বাছাই করা এলাকার ম্যাপিংও করবে অগ্নি নির্বাপন দপ্তর।কিছু জায়গায় এমনভাবে বাড়ি তৈরি বা ব্যবসা হয় , আগুন লাগলে ঢুকতে গিয়ে দমকল ঢুকতে পারেনা। উত্তর কলকাতা বা বড়বাজারের মত ঘিঞ্জি এলাকার অ্যাপ্রোচ রোড মুক্ত রাখার চেষ্টা করবে অগ্নি নির্বাপন দপ্তর। রাজ্যে এখন ১৬৪ টি দমকল কেন্দ্র আছে।

জঙ্গিপুর(Jangipur) এবং পূর্ব বর্ধমানে(Purba Bardhaman) তৈরি হচ্ছে আরও দু’টি। দমকল বিভাগে আরো বেশি করে ল্যাডার নিয়ে আসা হবে। ছয়টি ল্যাডারের মধ্যে একটি লেডার পাঠানো হয়েছে শিলিগুড়িতে। দমকল বিভাগে এখন অত্যাধুনিক রোবট আছে আগুন নেভানোর জন্য।দমকলমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ সংস্থাকে সঙ্গে নিয়ে অডিট হবে। পুলিশের সঙ্গে হবে জয়েন্ট মক ড্রিল। গঙ্গাসাগর মেলার আগে আরো নতুন বেশ কয়েকটি দমকল ইঞ্জিন রাজ্যে চালু হবে বলে জানান দমকল মন্ত্রী।

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’