পরের বছর থেকে বেশি ভাসানকুলি চাইছেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশমীতে মায়ের বিসর্জনের সুরে হৃদয় আকুল। এই পুজো বাঙালির আবেগের, ঐতিহ্যের, সংস্কৃতির বার্তাবহ। মঙ্গলবার দশমীতেই একাধিক পুজো বিসর্জন দেওয়া হয়েছে। প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোগুলি তুলে ফেলে পুরসভা। তবে ভাসানের পর ক্রেনে করে কাঠামো তুললে অনেকের আবেগে দুঃখ লাগে। তাই পরের বছর থেকে ভাসানকুলির সংখ্যা বাড়াতে চান বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, “আগামী বছর থেকে প্রতিমা নিরঞ্জনের সময় বেশি করে ভাসান কুলিকে নেওয়া হবে। তারাই প্রতিমার কাঠামো দ্রুত জল থেকে তুলে নেবেন। তাঁরা সেটিকে পাড়ে তুলে দেবেন। সেখান থেকে পুরসভার কর্মীরা প্রতিমার কাঠামো তুলে নেবে। যে কাঠামোকে পুজো করা হল, সেই কাঠামোকে যে ভাবে তুলে ফেলা হয় তা অনেকের আবেগেও দুঃখ দেয়। এছাড়া ক্রেনে করে তুলতে যে সময়টা লাগে, তার অনেক আগেই ভাসান কুলিরা এই প্রতিমা তুলে নিতে পারবেন। তাই গঙ্গার জলের দূষণ ও দৃশ্য দূষণ রুখতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গঙ্গার সবক’টি ঘাটের মধ্যে জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে বেশি বিসর্জন হয়। তিনটি ঘাটে মোট চারটি ক্রেন থাকবে। বাজে কদমতলা ঘাটের ভাসমান বার্জের উপর একটি ক্রেন থাকবে।  পাড়েও একটি ক্রেন থাকবে। নিমতলা এবং জাজেস ঘাটে পাড়ের উপরে একটি করে ক্রেন থাকবে। জলে প্রতিমা পড়লেই ক্রেনে কাঠামো তুলে নেওয়া হবে। ঘাটগুলিতে পুরসভার পর্যাপ্ত কর্মী, পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকবে বলেই জানানো হয়েছে।

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস