সোমবার রানাঘাট থেকে শিয়ালদহর উদ্দেশে রওনা দিল প্রথম এসি লোকাল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার শিয়ালদা রানাঘাট শাখায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রথম এসি লোকাল ট্রেনের। এই নিয়ে উচ্ছ্বসিত রাজ্যবাসী। শিয়ালদার প্রথম এসি লোকাল উদ্বোধনের সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গতদিনের অনুষ্ঠানে। সুকান্ত মজুমদার আবেদন করেন শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করার জন্য।  শিয়ালদহ থেকে রানাঘাটে যাচ্ছে এসি লোকাল।

সোমবার জনসাধারণের জন্য ট্র্যাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল। বহু মানুষ এদিন এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তারা কোনওদিন ভাবতেও পারেনি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদহ যাবেন। তবে তাদেরও একটাই চিন্তা,  সাধারণ মানুষরা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেনকে। রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোন কষ্ট করতে হবে না বলেও আশাবাদী নিত্যযাত্রীরা। একজোড়া এসি লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি নদিয়া বাসি।

১১৫ টি ট্র্যাক আছে শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের জন্য। প্রতিদিন যায় ৯৫০ টি লোকাল ট্রেন। হিসেব মতো ১৬ টি এসি লোকাল চালানোর কথা ভেবেছে রেল।  নিত্যযাত্রীদের কথা ভেবে ভাড়া রাখা হয়েছে নাগালের মধ্যে—পুরো রুটে মাত্র ১২০ টাকা, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন