মধ্য রাতে বড় দুর্ঘটনা দমদম পার্কে, জীবন কাড়ল ৫জনের

রবিবার মধ্যরাতে বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তর শহরতলির দমদম পার্ক এলাকায়। মারা গেলেন এক বাইকারোহী সহ মোট ৫জন। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও ১জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের কলকাতায়(Kolkata) পথ দুর্ঘটনার(Accident) সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। রবিবার মধ্যরাতে উত্তর শহরতলির দমদম পার্ক(Dumdum Park) এলাকায় ভিআইপি রোডে(VIP Road) এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫জনের। গুরুতর ভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও ১জন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে একটি SUV গাড়ির চালকের বেপরোয়া ড্রাইভিংয়ের(Rush Driving) জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার শিকার হয়েছে গাড়িতে থাকা ৫জন এবং এক বাইকারোহী। একই সঙ্গে প্রশ্ন উঠছে রাতের শহরে কেন এই বেপরোয়া ড্রাইভিং আটকানো যাচ্ছে না সেই বিষয়টিও।

আরও পড়ুন DA’র দাবিতে দিল্লিতে ধর্না, ব্যবস্থা নিচ্ছে রাজ্য

জানা গিয়েছে, রাত ১টা নাগাদ ভিআইপি রোডে দমদম পার্ক মোড়ে সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি দাঁড়িয়ে পড়েছিল। সেই সময় পিছনে বেপরোয়া গতিতে ছুটে আসা ওই SUV’র চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইকারোহীকে ধাক্কা মারেন। তারপর সজোরে লরির পিছনে গিয়ে সেটি ধাক্কা মারে। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় রাত দেড়টা নাগাদ। তাঁরাই ওই ৬জনকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে বাইকের চালককেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির অপর ২ আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সকালের দিকে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর লরিটি গা ঢাকা দিয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় হতাহত কারোর পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার