Loading live market data...
Loading active stocks...
Connecting...

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় তিন দিনের বঙ্গ সফরে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গৌহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে নিজের গাড়িতে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে। সেখান থেকে সল্টলেকে জিডি ব্লকে ২৭ নম্বর বিজেপির দলীয় কার্যালয়ে পৌছান অমিত শাহ(Amit Sha)। সেখানে পৌঁছেই তিনি কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনশাল, ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, বিপ্লব দেব প্রমূখ। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার রণকৌশল ঠিক করতে এবং বর্তমানে এস আই আর প্রক্রিয়া যে চলছে তার পরিপেক্ষিতে দলের আগামী রাজনৈতিক দিশা কি হবে তা নিয়ে বিস্তারিত এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। দফায় দফায় সল্টলেকে বিজেপির কার্যালয়ে এই বৈঠক চলবে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত। এরপর সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাত সাড়ে ন’টার সময় পৌঁছবেন ইকো পার্ক নিউটাউন সংলগ্ন একটি বেসরকারি পাঁচ তারা হোটেলে। সেখানে তিনি রাত্রি বাস করবেন।

মঙ্গলবার সকাল ১১ টা বেজে ৫০ মিনিট নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন অপর একটি হোটেলে। সেখানে দলের মণ্ডল সভাপতি সহ সকলের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করবেন দিনভর। এদিন তিনি ওই হোটেলে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।বিকেল সাড়ে চারটে নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে তিনি যাবেন উত্তর কলকাতার মানিকতলায় (Manicktala)অভেদা নন্দ রোডে। সেখানে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তিনি আরএসএসের প্রবন্ধকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সেখান থেকে তিনি ফিরে আসবেন ফের নিউটাউনের পাঁচ তারা হোটেলে। মঙ্গলবার সেখানে রাত্রি বাস করার পর বুধবার সকালে তিনি বের হবেন ওই হোটেল থেকে সকাল ১০ টা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ। সেখান থেকে বেরিয়ে তার যাওয়ার কথা কলকাতার ইস্কন মন্দিরে(Isckon Temple) এবং উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীমন্দিরে। এরপর বুধবারই তার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম (Science City Auditoriam)একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি আছে।

ওই অনুষ্ঠানের শেষে বুধবার বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফর সেরে বঙ্গীয় বিজেপি ব্রিগেডকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত বার্তা দিয়ে। রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে তিনি সেনাবাহিনীর বিশেষ বিমানে রওনা দেবেন বর্ষশেষের সন্ধ্যায় দিল্লির পথে। বর্ষ শেষের আগে তিন দিনের এই বঙ্গ সফরে এসে বঙ্গ বিজেপি ব্রিগেডকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিতে বিভিন্ন টিপস দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই তিন দিনের বঙ্গ সফরকে বিশেষ আমল দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সামনে নির্বাচন ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। এটা জানা কথা। বিগত বিধানসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি। কিন্তু বঙ্গ বিজেপির দাবি এবার বিধানসভা নির্বাচনে এক চুল জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। বঙ্গ সফরে এসে সেটাই বুঝিয়ে দিতে চাইছেন বিজেপির চাণক্য অমিত শাহ।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?