ফেসবুক লাইভে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন গড়িয়ার সুমন

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই  খাস কলকাতার একটি ফ্ল্যাট  থেকে উদ্ধার তিনজনের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ষ্টেশন(Garia Station) চত্বরে। জানা গিয়েছে, ষ্টেশন চত্বরে একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তিন জনের ঝুলন্ত দেহ। তাঁরা হলেন বছর ৭৫-এর স্বপন মৈত্র, বছর ৬৯-এর অপর্ণা মৈত্র এবং তাদের বছর ৩৫-এর ছেলে সুমন রাজ মৈত্র । এই মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে স্থানীয় নরেন্দ্রপুর থানার পুলিশ মনে করছে ছেলে সুমন রাজ মৈত্র নিজের বাবা মাকে আগে খুন করে ঝুলিয়ে দিয়ে তারপর নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারে। কারণ ওই পরিবারটি বর্তমানে খুব আর্থিক সংকটে ভুগছিল। সুমন রাজ নিজেও কোন রোজগার করত না। বৃদ্ধ পিতাও বেরোজগারি হয়ে পড়েছিলেন। ওই পরিবার একটি ফেসবুক পেজ লাইভ(Facebook Page Live)  করেছিল সেটি খতিয়ে দেখছে পুলিশ।ফেসবুক লাইভে বাবা মাকে নিয়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন গড়িয়ার সুমন।

এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শুধু তাই নয় ,প্রতিবেশীরা ফ্ল্যাটের বেল বাজালেও কেউ খুলছিল না দরজা। এদিকে ফ্ল্যাটের বাইরে থেকে বেরোচ্ছিল পচা গন্ধ। সেইকারণেই বাধ্য হয়েই  স্থানীয়রা নরেন্দ্রপুর থানার(Narendrapur P.S.) পুলিশকে খবর দেন । তারপরেই পুলিশ এসে বুধবার সকালে দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে সেই তিন জনের দেহ ততক্ষণে পচন ধরেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেই পরিবারের তিনজন সদস্য প্রাণ  হারিয়েছেন। জানা গিয়েছে,  স্বপন মৈত্র(swapan Maitra) পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে বিগত কয়েক বছরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি তাঁর বাইপাস সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে। এরফলে বিগত কয়েকমাস ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন অপর্ণাদেবীর ভাই। কিন্তু টানা ৩ দিন সে বেড়াতে যায়। আর তারপর থেকেই তিনজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলে সুমনরাজ বাবা ও মাকে খুন করে নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারে ন। মৃতদেহ ময়নাতদন্তের পর এই তিনটি মৃত্যুর রহস্য অনেকটা উন্মোচন হবে বলে মনে করছে স্থানীয় নরেন্দ্রপুর থানার অফিসাররা।

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের