সন্তানদের জিডি বিড়লা স্কুল থেকে ছাড়ালেন বহু মামলাকারী

মামলাকারীদের একটি বৃহৎ অংশ নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিলেন জিডি বিড়লা থেকে। নয়া শিক্ষাবর্ষে ভর্তি করলেন অন্য স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিমারির সময় হয়েছিল লকডাউন। লকডাউনের শুরুর সময় থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল জিডি বিড়লা স্কুল (GD BIRLA SCHOOL)। ফি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল মামলা। সেই মামলাকারীদের একটি বৃহৎ অংশ নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিলেন জিডি বিড়লা থেকে। নয়া শিক্ষাবর্ষে ভর্তি করলেন অন্য স্কুলে। উল্লেখ্য, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বেতন সহ একাধিক ইস্যুতে। কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে বচসা- অবস্থান- হাতাহাতিতে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল বিদ্যালয় চত্ত্বর।

রানি কুঠির জিডি বিড়লা স্কুল বারবার খবরের কেন্দ্রে উঠে এসেছে ফি কমানোর দাবিকে কেন্দ্র করে। ফি নিয়ে বিস্তর জটিলতার জেরে স্কুল খুলেও বন্ধ হয়েছিল। সেই মামলা গড়িয়েছিল হাইকোর্ট (HIGH COURT) পর্যন্ত। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮ জন অভিভাবক। জানা গিয়েছে, মূল মামলাকারীদের ৮ জনের মধ্যে ৫ জন তাঁদের সন্তানদের জিডি বিড়লা স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করেছে। জিডি বিড়লা স্কুল ছাড়িয়েছেন অন্যান্য অন্তত ১০০ অভিভাবক। অভিভাবকদের পক্ষে জানানো হয়েছে, স্কুল ছাড়লেও মামলা তাঁরা চালিয়ে যাবেন। স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি, স্কুল ছাড়লে মামলা চালানো ঠিক নয়। জানা গিয়েছে, মামলা চলবে বেনিফিশিয়ারি হিসেবে।

মামলাকারীদের পক্ষে বক্তব্য, বিদ্যালয় মানে শুধু পড়া- পরীক্ষা নয়, মানুষ হতে শেখা। সেই স্কুল চত্বরেই বারবার বচসা- ধ্বস্তাধ্বস্তি হয়েছে, প্রিজন ভ্যানে চড়তে হয়েছে, মুখের ওপর স্কুল দরজা বন্ধ করেছে, পড়ুয়াদের আটকে রাখা হয়েছে, রিপোর্ট কার্ড দেওয়া হয়নি, পরে রিপোর্ট কার্ড দিলেও তাতে ফি দিতে না পারার কথা লেখা হয়েছে। স্কুলে সুস্থ পরিবেশ নেই। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ