শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরুচি সঙ্ঘের পরে এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খেলার মাঠ সংলগ্ন ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। বস্তা বস্তা কম্বল, শাড়ি সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে শুক্রবার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাক্তনমন্ত্রী সুজিত বসুর নাম। পুর নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এবার সেই শ্রীভূমি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ।

বিধান নগর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের শ্রীভূমি খেলার মাঠের মধ্যে একটি ঘর থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী। তারমধ্যে রয়েছে সরকারি ত্রিপল, কম্বল, বয়স্ক এবং শিশুদের জামাকাপড়, আবর্জনা ফেলার বালতি, স্টোভ, গঙ্গাসাগরের প্রসাদ। দুর্গতদের দেওয়ার জন্য যেসকল ত্রাণ এসেছিল, সেগুলো এখানে মজুত রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ ও ২০২৬ সালে ভক্তদের প্রসাদ দেওয়ার দায়িত্বে ছিলেন সুজিত বসু (Sujit Bose)। কিন্তু সেই প্রসাদও দেওয়া হয়নি। ঘরের মধ্যে বস্তা বন্দি হয়ে যেমন পড়ে রয়েছে কম্বল, ত্রিপল, সুতির শাড়ি, তেমন বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে গঙ্গাসাগরের প্রসাদ ও কলস। দুর্গতদের দেওয়া জিনিস বেআইনিভাবে মজুত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার স্থানীয়রা ক্লাবের সংলগ্ন খেলার মাঠের ঘর থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তাঁরা। সাধারণ মানুষ এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন। পূণ্যার্থীদের জন্য বরাদ্দ দানও চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। 

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার