হাওড়া কর্পোরেশন সহ রাজ্যের দুটি আটকে থাকা বিলে অনুমোদন রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবন থেকে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল ২০২১ অফিসার অন স্পেশাল ডিউটি সহ দুটি বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(Govonor C V Anand Bose)। রাজভবন সূত্রে জানানো হয়েছে রাজ্যপাল হাওড়া পুরসভা(Howrah Municipality) সংক্রান্ত বিল সহ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল ২০১৮ এ স্বাক্ষর করেছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের একমাস পূরণের আগেই ২৪ ঘন্টার মধ্যে দুবার রাজ্য বিধানসভায় পাস হওয়া একাধিক বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এত প্রেম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল রাজ্যপাল আটকে রাখতে পারেন না, বৈধ নয়। মঙ্গলবার রাজ্যপাল পশ্চিমবঙ্গ শহর ও দেশ পরিকল্পনা ও উন্নয়ন সংশোধনী বিল ২০২৩, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজা স্বত্ব ট্রাইব্যুনাল সংশোধন বিল ২০২২ এবং পশ্চিমবঙ্গ কর ট্রাইবুনাল সংশোধনী বিল ২০২২ অনুমোদন দিয়েছিলেন।

একই সঙ্গে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল ২০২৫ পেশ করার সুপারিশ করেছিলেন রাজ্যের কাছে। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় পাস হওয়া ১০টি বিলে সে রাজ্যের রাজ্যপাল সম্মতি না দেওয়ায় সেগুলো আইনে পরিণত করতে পারছিল না তামিলনাড়ুর ডিএমকে সরকার। বিষয়টি সুপ্রিম কোর্টে এলে রাজ্যপালের ওই ভূমিকায় বিরোধিতা করে শীর্ষ আদালতের বিভীষণ বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অনন্তকাল ধরে বিধানসভায়(Assembly) পাস হয়ে যাওয়া বিল আটকে রাখতে পারেনা রাজ্যপাল। তামিলনাড়ুর মামলার সময়সীমা বেঁধে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay) রাজভবনে আটকে থাকা বিলগুলি দ্রুত অনুমোদনের দাবি তুলেছিলেন।

তিনি বলেছিলেন, এটা নিয়ে আমাদের রাজ্যপালকে(Govonor) বারবার বলতে হচ্ছে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে বিধানসভায় পাস হওয়া বিলের মধ্যে ২৩ টি বিল রয়েছে যেগুলোতে সম্মতি দেননি রাজ্যপাল। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিল আছে। কেন রাজ্যপাল সম্মতি দিচ্ছেন না তা স্পষ্ট নয়, সেই সঙ্গে স্পিকার বলেছিলেন, আমার মনে হয় মাননীয় রাজ্যপাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে মাথায় ডেকে ঝুলিয়ে রাখা বিলগুলি পাঠিয়ে দেবেন। এরপরই রাজু ভবন থেকে বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস আটকে থাকা বিলগুলি ছাড়পত্র দিতে শুরু করলেন। সম্প্রতি রাজ্যপাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির