পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ হাইকোর্টের

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই  নির্দেশ দিলেন। একইসঙ্গে এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বুধবার বিকেল চারটের মধ্যে তাঁদেরকে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে সহযোগিতা না করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

একই সঙ্গে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে অপসারন করার সুপারিশ করেন। স্বচ্ছ সমাজ গঠনের জন্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন বিচারপতি। তিনি জানান, সে কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখার ফলে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে মন্ত্রীর সুপারিশে গঠিত নিয়োগ সংক্রান্ত বিশেষ কমিটির পাঁচ সদস্যকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ