হাইকোর্টের সামনে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ছোঁড়া হল জলের বোতল -চায়ের ভাঁড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়লেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের অভিযোগ উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোন অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসু(Justice Biswajit Basu) এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে(Bikas Ranjan Bhattacharya) দায়ী করে বিক্ষোভকারীদের দাবি বিচারপতির সঙ্গে নাকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি আঁতাত রয়েছে। এর জন্য মামলা এগোচ্ছে না। শুক্রবার হাইকোর্টের প্রধান ভবনের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ দেখান ওই চাকরি প্রার্থীরা। পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুই জুনিয়র আইনজীবীর দপ্তরের সামনেও ওই প্রার্থীরা বিক্ষোভ দেখান।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখানে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এমনকি তাকে লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয়। পুলিশ লাঠি নিয়ে ধেয়ে গিয়ে চাকরিপ্রার্থীদের সেখান থেকে উঠিয়ে দেয়। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র আইনজীবীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন এই বিক্ষোভকারীদের পাঠিয়েছেন রাজ্যের শাসক দল। তাদের উস্কানিতেই এই ঘটনা ঘটানো হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল। বিক্ষোভকারীদের বক্তব্য, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আছে এই মামলার কোন অগ্রগতি হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অতিরিক্ত শূন্য পদ তৈরিতে হস্তক্ষেপ করেনি। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশক খারিজ করে দিয়েছে। কিন্তু তারপরেও মামলার অগ্রগতি কেন হচ্ছে না তা নিয়েই বিক্ষোভ ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। ভিক্ষুক কারীদের আশঙ্কা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার কারণে তাদের চাকরি চলে যেতে পারে। তাই তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে স্লোগান দিতে থাকেন। হাইকোর্টের(High Court) প্রধান ভবনের বাইরে রয়েছে টেম্পল চেম্বার। সেখানে বসেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মামলা সরানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা। হাইকোর্ট চত্বর এলাকায় ১৪৪ ধারা। পাশেই রয়েছে বিধানসভা। তাই সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর ভিক্ষুক কারীরা সেখান থেকে হঠে গিয়ে সিটি সিভিল কোটের সামনে বিক্ষোভ শুরু করেন। কারণ সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুই জুনিয়র ফেরদৌস শামীম ও সুদীপ্ত দাশগুপ্তর চেম্বার রয়েছে। তাদের চেম্বারের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এমনকি অভিযোগ উঠেছে আইনজীবীদের জুতো দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ তিন বছর ধরে তারা যন্ত্রণায় রয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি ফেল করা এক প্রার্থীকে দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে এই গোটা বিষয়টি আটকে রেখেছেন। তাই তারা এই মামলা বিচারপতি বসুর এজলাস থেকে সরানোর দাবি তোলেন। শুক্রবার বিক্ষোভস্থলে পৌছলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।

তারা জলের বোতল, চায়ের চায়ের ভাঁড় এসব ছুঁড়তে থাকেন। জুনিয়র আইনজীবী শামিম তেড়ে গেলে শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল বচসা। পুলিশ এসে বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরে সংবাদ মাধ্যমের কাছে বলেন আইনজীবীরা লড়াই করছেন আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি পক্ষে যারা রয়েছেন তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি নিজে বাড়ি চলে গিয়েছিলাম। বিক্ষোভ হচ্ছে শুনে এবং জুনিয়ররা চেম্বার থেকে বের হতে পারছে না বলে আমি এখানে এসেছিলাম। তাদের মুক্ত করে নিয়ে যাচ্ছি, পরে আই নেই পদক্ষেপ করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি রাজ্যের সর্বোচ্চ আদালতের সামনে শুক্রবার যে ঘটনা ঘটল তার থেকে প্রমাণিত রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর