হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ায় রামনবমী উপলক্ষে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে (রাম নবমী শোভাযাত্রা) অনুমতি দিল হাইকোর্ট। তবে মেনে চলতে হবে একাধিক শর্ত।মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের পরিচয় পত্র জমা দিতে হবে। আবেদনকারীর আইনজীবীকে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয়পত্র জমা করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।৫০০’র বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবে না।সর্বোচ্চ ৫ থেকে ৬ টা মাইক্রোফোন ব্যবহার করা যাবে।একটি মিছিল (অঞ্জনী পুত্র সেনা) করতে হবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তার মধ্যে। ঐদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (বিশ্ব হিন্দু পরিষদের) মিছিল করা যাবে।মিছিলে অংশগ্রহণ কারীদের ব্যচ পড়ে আসতে হবে যেখানে তাদের পরিচয় লেখা থাকবে।হাওড়ার নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান(Howrah Maidan) পর্যন্ত অঞ্জনী পুত্র সেনার মিছিলে অনুমতি দিয়েছে আদালত। এতে রাজ্যের আপত্তি রয়েছে। যেহেতু দুদিনের মধ্যে রুট পরিবর্তন করা আবেদনকারীর পক্ষে সম্ভব নয়। তাই এই রুট মেনে নেওয়া হল। তবে শর্ত মেনে চলতে হবে নির্দেশ আদালতের।মিছিলে কোনো লাঠি বা মারাত্মক অস্ত্র ব্যবহার করা যাবে না। তবে পতাকা এবং পিভিসির (প্লাস্টিক বা ফাইবারের) গদা বা তরোয়াল ব্যবহার করা যাবে। কোনও ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না।একই দিনে একইসঙ্গে দুটো মিছিল থাকবে। পুলিশকে নির্দেশ মিছিলের সামনে একটা ভ্যান রাখতে হবে আর পেছনে একটা পুলিশ ভ্যান রাখতে হবে এবং কড়া নজরদারি করতে হবে। ৫০০জন অংশগ্রহণকারীর পরিচয় পত্র জমা দিতে হবে সেন্ট্রাল ডিভিশন অফ পুলিশের হাওড়ার অফিসে। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শুরু হবে বি ই কলেজ গেট নম্বর ওয়ান থেকে। মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণ ঘাটে আসবে। সময় তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ।

আদালতে সওয়াল জবাব চলাকালীন রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল বলেন,বার বার বলা হচ্ছে যে পুলিশের কোনও অধিকার নেই বলার যে তারা কোন রুট দিয়ে যাবে কিন্তু এটা সঠিক নয়। (জাজমেন্ট সাইটেষণ) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশের এই অধিকার আছে।আমাদের কাছে ড্রোন রয়েছে। যার মাধ্যমে আমরা ছবি দেখাতে পারি।বিচারপতি বলেন,এই রুট এর আগে ফলো করা হয়েছিল। তাহলে পুলিশ যদি এখন সেই রুট বদলায় তাহলে পুলিশ অপারগ পরিস্থিতি সামাল দিতে। এবং আরেকটা বিষয় ওনারা ৫০০ ‘ র বেশি মানুষের জমায়েত করাতে পারবেন না।অ্যাডভোকেট জেনারেল বলেন,এটা পুলিশের অপারগতা নিয়ে মামলা নয়। এটা হল এর আগে এই মিছিলে কি ধরনের অশান্তি হয়েছে। আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে। এবারেও ঝামেলা হতে পারে।বিচারপতি বলেন,এই দুটো বিষয় আদালতের বিচার করার বিষয়। এটা একটা কমিশনারেট জোন। নরমাল পুলিশ থানা জোন নয়। তাহলে তাদের তো আরও বেশি এধরনের পরিস্থিতি সামাল দিতে পারদর্শী হওয়া উচিত।অ্যাডভোকেট জেনারেল বলেন,আপনি দয়া করে গত মিছিলের পরিস্থিতি দেখুন। সেখানে ১০ হাজার মানুষ ছিলেন। ওই মিছিল যাওয়ার সময় ব্যাপক ভাঙচুর চলেছিল। আশেপাশের দোকান বাড়ি ভাঙ্গা হয়েছিল। তাই আমরা এই একধরনের মিছিল ওই রুটে করতে দিতে চাই না। ডিভিশন বেঞ্চও অন্য রুটের প্রপোজাল দিয়েছিল।আমাদের কাছে সুপ্রিম কোর্টের (Supreme Court)একাধিক জাজমেন্ট রয়েছে । যেখানে দেখা যাচ্ছে পুলিশের কাছে ভিন্ন রুট প্রোপোজ করার অধিকার রয়েছে।

তারা নিজের ইচ্ছেমত রুট বেছে নিতে পারে না।আবেদনকারীর আইনজীবী বলেন ,শুধু মাত্র আগের জাজমেন্ট দিয়ে সব কিছু বলা যায় না। আমি ইমপিউন্ড অর্ডার দেখাতে চাই। যেখানে ২০২২ সালে রাম নবমী শোভাযাত্রার সময় কমিউনাল ভায়োলেন্সের কথা বলা হয়েছে। কমিউনাল ভায়োলেন্স ১০০ মিটার রাস্তায় হয়েছিল। এটা কি পুলিশের ব্যর্থতা নয়? বাকি মিছিলে তো কিছু হয়নি। এন আই এ কে জিজ্ঞাসা করা হোক এর সঙ্গে কারা জড়িত ছিল? আমদেরকে বলা হয়েছে আমরা ডিজে ব্যবহার করেছি। আমরা আদালতের নির্দেশ অমান্য করে ২০০ জায়গায় ৪ থেকে ৫ হাজার মানুষকে সম্মিলিত করেছি কিন্তু তা মিথ্যে। আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তার চারপাশ থেকে মিছিল লক্ষ্য করে ফুল ছোঁড়া হয়েছিল। ওরা সেটাকেও কাউন্ট করে নিয়েছে।বিচারপতি: তাহলে কতজন ছিলেন?আবেদনকারীর আইনজীবী: ৫০০ থেকে ১০০০জনের বেশি ছিল না।একটা জায়গায় মন্দির আছে বা মসজিদ আছে বলে অন্য কোনো ধর্মের মানুষ ধর্মীয় মিছিল করতে পারবে না? এটা কি পুলিশের ব্যর্থতা নয়?আপনারা একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে এরকম নির্দেশ দিচ্ছেন।

রাজ্যের আইনজীবী: তাঁরা স্বীকার করেছিল তারা পার্মীসেবল লিমিট ক্রস করেছিলআবেদন কারীর আইনজীবী: আমি ওই ৫০০জনের আই কার্ড জমা দিতে পারব।বিচারপতি: তাহলে আপনাদেরও নিয়ন্ত্রণ করতে হবে সংখ্যাটা। মিছিলের বাইরে যারা তাদেরকে সরিয়ে দিতে হবে।এজি: এটা কিভাবে সম্ভব?আবেদন কারীর আইনজীবী: তাহলে পুলিশ এনকেপেবল। এই জন্য সেন্ট্রাল ফোর্স প্রয়োজন হয়।রাজ্য: আপনারা তলোয়ার ব্যবহার করেন। ছবিতে দেখা যাচ্ছে। তলোয়ার হাতে নিয়ে চলছেন।বিচারপতি:নরসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান। এই রুট টা আপনারা চাইছেন তো?রাজ্যকে প্রশ্ন: শুরু আর শেষের পয়েন্ট টা নিয়ে কোনো সমস্যা নেই তো?এজি: কমিশনারের বক্তব্য অনুযায়ী অঞ্জনি পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ দুজনকেই কাজিপাড়া দিয়ে যেতে হবে।বিচারপতি: এখানে দুটো মসজিদ আছে। এই দুটো মিছিল কাজিপাড়া আসবে না।রাজ্যের আইনজীবী: কাজীপাড়ায় না আসলে তারা জিটি রোডে উঠতে পারবে না।ডিসি সেন্ট্রাল হাওড়া: কাজিপাড়াতে ওদের আসতেই হবে। কাজিপাড়া(Kajipara) থেকে মল্লিক ফটকের রাস্তা সেনসেটিভ।আইনজীবী সব্যসাচী বলেন,গত দশ বছর ধরে যে ঘটনা ঘটেছে তার জন্য এসব হচ্ছে। গত বছর পাথর ছোঁড়া হয়েছিল বাড়ি থেকে।বিচারপতি বলেন ,টোটো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এগুলো হতে পারে না।যদি আমি এই মিছিল বন্ধ করার নির্দেশ দিই তাহলে সবার জন্য দেব। কোনও রাজনৈতিক দল আলাদা করে দেখব না।আমি আশা করছি পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে।২০২২এর পর থেকে অশান্তির পরিমাণ কমেছে।আমি যদি এই মিছিল বন্ধের নির্দেশ দিই তাহলে সেটা রাজ্যের জন্য ভালো ছবি হবে না। শুধু একটা রুটে সমস্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সেটা সামলাতে পারবে বলে আশা করছি।বিচারপতি বলেন ,আপনারা কোনও অস্ত্র নিয়ে বেরোবেন না।আবেদনকারীর আইনজীবী বলেন,আমরা শুধু ফ্ল্যাগ এবং গদা (সিম্বলিক) নিয়ে বেরোব। কোন অস্ত্র থাকবে না।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ