সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। এসএসকেএম হাসপাতালের সুপারকে এই রিপোর্ট জমা দিতে হবে।

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, এসএসকেএমের জমা দেওয়া রিপোর্টের ওপর কোনও ভরসা নেই। এসএসকেএমের সুপার পীযুষ কুমার রায়ের বিরুদ্ধে ইডি হাইকোর্টে অভিযোগ তুলেছে, হাসপাতালের সুপার রিপোর্টে কারচুপি করেছেন।

এদিন হাইকোর্টের নির্দেশ আসার পর ইডির তরফে জানানো হয়, আগে এসএসকেএমের জমা দেওয়া রিপোর্ট দেখব। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু এখন হাসপাতালে ভর্তি। হাসপাতালে সুজয়কৃষ্ণের চিকিৎসা নিয়েই প্রশ্ন তুলেছে ইডি। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, তাঁদের কাছে ভিডিও রয়েছে, কীভাবে হাসপাতালে স্বাচ্ছন্দ্যে রয়েছেন কালীঘাটের কাকু। ইডির মতে, সামান্য মানসিক চাপ ছাড়া আর কোনও সমস্যা নেই সুজয়কৃষ্ণের।

 

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের