বাংলায় বিজেপির আসন সংখ্যা নিয়ে শুভেন্দুর দাবি খারিজ শাহের, কমছে কেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় বিজেপি কটা আসন পাবে?‌ বিধানসভা নির্বাচনের মরশুমে এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বঙ্গ–বিজেপির কাছে। কদিন আগে এবার বাংলায় ১৭৭ আসনে জিতবেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে বিজেপির খড়গপুর সদরের প্রার্থী বলেছিলেন, ১৬৮ আসন পেতে পারে। আর এবার শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে দিয়ে নয়া আসন সংখ্যা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে শুভেন্দুকে পাশে নিয়ে আজ, বৃহস্পতিবার এই কথা বলেছেন অমিত শাহ। আর তাতেই দেখা যায় আসন সংখ্যা কমে গেল।

আজ শুভেন্দু অধিকারী–সহ বালিগঞ্জ, রাসবিহারীর প্রার্থীদের সঙ্গে নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান অমিত শাহ। তার আগেই অদ্ভুত আসন সংখ্যা বেঁধে দিয়ে শুভেন্দুর দাবি খারিজ করলেন শাহ। এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটা হল, আসন সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কেন?‌ তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন যেহেতু বিজেপির অঙ্গুলিহেলনে চলছে সেটার জন্যই এমন আসন সংখ্যা বলেছিলেন শুভেন্দু। আজ, বৃহস্পতিবার হাজরার সভা থেকে বিধানসভা নির্বাচনের মুখে টার্গেট সাত আসন কমিয়ে দিলেন অমিত শাহ। দলীয় নেতা–কর্মীর কাছে শাহের আর্জি, ‘‌১৭০ আসনে জেতাতেই হবে বিজেপিকে।’‌

এদিকে অমিত শাহের এমন কথা শুনে বিজেপি নেতা–কর্মীদের মনোবল ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই তাঁরা চুপ করে গিয়েছিলেন। অমিত শাহ আজ বলেন, ‘‌এবার বাংলায় ১৭০ আসন হবে। তবেই পরিবর্তন হবে। আমার কাছে অবশ্য শর্টকাট আছে। ভবানীপুরের ১টি আসন হারাতে পারলেই বাংলায় পরিবর্তন হবে।’‌ শুভেন্দুর দুই জায়গা থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে শাহ আরও বলেন, ‘‌শুভেন্দুজি শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছিলেন। আমি বললাম ভবানীপুর থেকেও আপনাকে লড়তে হবে। মমতার ঘরে গিয়ে হারাতে হবে। এবার গোটা বাংলায় হারবে তৃণমূল।’‌

অন্যদিকে অমিত শাহ সংখ্যা কমিয়ে জেতার কথা বলায় তা নিয়ে এখন হাসাহাসি শুরু হয়ে গিয়েছে বঙ্গে। আসলে বিজেপি যে সংগঠন বাংলায় নেই সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আর অমিত শাহের বক্তব্যের পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌২০২১ সালে বলেছিল ২০০। পেয়েছে ৭৭। কমতে কমতে এখন ৬০। এবার শুরু করেছে ১৭০ দিয়ে। সেই অনুপাতে কমাতে কমাতে যান। সুতরাং অমিত শাহরা এখনই স্বীকার করে নিচ্ছেন গোহারা হারতে চলেছে বিজেপি। অমিত শাহ জেনে রাখুন, ভবানীপুর এবং নন্দীগ্রাম দু’টি আসনেই হারবে।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?