Loading live market data...
Loading active stocks...
Connecting...

শীঘ্রই গঙ্গার তলা দিয়ে চাকা গড়াবে হাওড়া-এসপ্ল্যানেড রুটের মেট্রোর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থলপথে মেট্রোর পর এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী। হয়ে গিয়েছে ট্রায়াল রানও। জানা গিয়েছে, ডিসেম্বরের মধ্যেই ইস্ট – ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল দৌড়তে শুরু করবে। তবে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো ডিসেম্বরে চালু হলেও এই রুট কবে সল্টলেক অবধি সম্প্রসারিত হবে তা নিয়ে মেট্রো রেল তরফে কিছু জানানো হয়নি।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের শিলান্যাস হয়েছিল ২০০৯ সালে। তারপর এই টানেল তৈরিতে ব্যয় হয়েছে ১৪ বছর। তারপর প্রথমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই টানেলে ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল এবং বাড়িতে ধস। থমকে পড়ে থাকে এই প্রজেক্ট। তবে আপাতত হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো চালু হলেও। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক হাওড়া রুটও। জুন মাসের মধ্যে এই রুট চালু করতে চায় কেন্দ্র, সূত্রের খবর।
জানা গিয়েছে, একাধিকবার বদলানো হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নকশা। বউ বাজারের ধস প্রবণ এলাকা এড়িয়ে কী ভাবে রুট এগোনো যায় সেই বিষয়টিই এখন খতিয়ে দেখছে ইঞ্জিনিয়াররা।
এরপরই সল্টলেকের সঙ্গে হাওড়া রুট সংযুক্ত হওয়ার কাজেও জেগেছে আশা। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি আশ্বাস দিয়েছেন, ২০২৪ জুনের মধ্যে হাওড়া এসপ্ল্যানেড ইস্ট-ওয়েস্ট রুটে শুরু হবে মেট্রো চলাচল। তিনি বলেন, ‘বউবাজারের বিপর্যস্ত অংশে বাকি কাজ দ্রুত শেষ হবে। হাওড়া এসপ্ল্যানেড মেট্রোর ট্রায়াল রান শুরু হবে কিছুদিনের মধ্যেই। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে ২০২৪-এর জুনের মধ্যে মেট্রো চালু হয়ে যাবে বলে আশা।’

SIR-এর ট্রাইব্যুনাল থেকে সরলেন টিএস শিবজ্ঞানম

কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন

রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘বারাকপুরে সিনেমায় ঢুকিয়ে দেওয়ার ব্যবসা খুলেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ‘ভবানীপুরের জয়ের কারণেই টার্গেট’, দাবি শুভেন্দুর

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে