‘মোদির অপছন্দের কারণে গান গাইতে পারতাম না ‘, বিস্ফোরক বাবুল সুপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি : মোদি পছন্দ করতেন না, সেই কারণে গান গাইতে পারতেন না। একটা সময়ে গান গাওয়া তাঁর বন্ধ হয়ে গিয়েছিল মোদির কারণে। এমনই বিস্ফোরক মন্তব্য বাবুল সুপ্রিয়ের।তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদি গান গাওয়া পছন্দ করতেন না। সেই কারণে  গায়ক হওয়া সত্ত্বেও কোনও ট্যুর বা সাক্ষাৎকার বা কোনও অনুষ্ঠান বাদে তিনি গান গাইতে পারতেন না। সেই জন্য ইস্তফাও দিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেছেন, দিদি নিজে গান লেখেন। তাই গানের মর্ম বোঝেন। তাঁর বিষয়টি দিদি বুঝতে পেরেছেন। গান গাইতে না পারলে বাবুল সুপ্রিয় ভালো থাকবে না, তা বুঝেছিলেন মুখ্যমন্ত্রী। দিদি তাঁকে একাধিক গান করার সুযোগ করে দিয়েছে। গান করলেই ভালো থাকবেন তিনি।  তাই রাজনীতি করলেও, পাশাপাশি গান চালিয়ে যেতে পারছেন মুখ্যমন্ত্রীর কারণেই। মোদি যে গান তাঁর কাছে থেকে কেড়ে নিয়েছিলেন, সেই গানই তাঁর কাছে ফিরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক হওয়ার আগে সঙ্গীত শিল্পী ছিল তাঁর পরিচয়। পেশা বা প্যাশন সবটাই সঙ্গীতকে ঘিরে। কিন্তু বিজেপিতে থাকাকালীন মোদির কারণে নিজের পেশা ও প্যাশনকে ত্যাগ করতে হয়েছিল। কিন্তু এখন তা ফিরে পেয়েছেন। 

২০১৪ সাল থেকে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছিলেন। ২০২৬ সালে এসে এখন তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ। কেন্দ্র এবং রাজ্যে মন্ত্রিত্বের পদ সামলেছেন। সাংসদপদেও ছিলেন। মার্চে রাজ্যসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুলকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করেছেন। তারপরেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। 

 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল