অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড মহামারির সময় দুঃস্থদের পেটে অন্ন জোগাতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। মাত্র ৫ টাকার বিনিময়ে দেওয়া হয় ভাত, ডাল, ডিম ও সবজি। রাজ্যসরকারের এই জনপ্রিয় প্রকল্প বহু গরিব ও নিম্নআয়ের মানুষের কাছে হয়ে উঠেছিল ভরসার জায়গা। তবে রাজ্যে হয়েছে পালাবদল। ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকার গঠিত হতেই জনমুখী এই প্রকল্পে পড়ল কোপ। সূত্রের খবর কলকাতাজুড়ে ৫০টি মা ক্যান্টিনে  তালা ঝুলেছে। এমনকি রাজ্য জুড়ে শতাধিক মা ক্যান্টিন বন্ধ হওয়ার খবর মিলেছে। 

কেএমসি-র কর্মকর্তারা এবং এই ক্যান্টিনগুলো যারা চালাতেন তাঁরা বলেছেন রাজ্য থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে যার কারণে রান্নাঘরগুলো চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। কলকাতা পৌর সংস্থার (KMC) এক কর্মকর্তা বলেছেন, “ সরকারি বিভাগগুলো নিশ্চিত নয় যে নতুন বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এবং তাঁর অন্যতম জনপ্রিয় একটি উদ্যোগের বিলে স্বাক্ষর করবে কি না।” সূত্রের খবর রাজ্য সরকারের বিভিন্ন  দফতর চাল, ডাল, সবজি ও ডিম সরবরাহ করলেও, কয়েকটি নির্বাচিত এনজিও রান্না করা খাবার তৈরি করে শহরের ১৩০টিরও বেশি ক্যান্টিনে সরবরাহ করত। তবে এক  এনজিওর একজন ঊর্ধ্বতন সদস্য জানিয়েছেন, তাঁদের কাছে চাল, ডাল বা ডিমের নতুন সরবরাহ আসেনি। এই এনজিওটি প্রতিদিন প্রায় ৮,০০০ জনের খাবার রান্না করে ১২টি স্থানে সরবরাহ করত।  

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই প্রতিশ্রুতি পূরণ বিজয়ের, রাজ্যবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে

একজন মহিলা বলেছেন, “আমরা শুক্রবার থেকে রান্না করা বন্ধ করে দিয়েছি।”  যেসব ক্যান্টিন ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোর মধ্যে ছিল এসএসকেএম হাসপাতালের ভেতরের দুটি ক্যান্টিন, কালীঘাট সেতুর কাছের একটি ক্যান্টিন, ভবানীপুরের পূর্ণা সিনেমার বাইরের একটি ক্যান্টিন এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস ক্রসিংয়ের কাছের আরেকটি ক্যান্টিন। এই ঘটনা নিয়ে পূর্ণা সিনেমার কাছে থাকা এক মুচি বলেছেন, “আমি প্রায়ই ক্যান্টিন থেকে দুপুরের খাবার খেতাম। মাত্র ৫ টাকায় পেট ভরে খেতে পারতাম । ক্যান্টিনগুলো বন্ধ করে দেওয়া ঠিক হবে না, কারণ আমার মতো অনেকেই দুপুরের খাবারের জন্য এগুলোর ওপর নির্ভরশীল ছিল।” এই প্রসঙ্গে উল্লেখ্য, ক্যান্টিনগুলো দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলত। চাহিদা খুব বেশি থাকায়  দুপুর ৩টের অনেক আগেই খাবার শেষ হয়ে যেত। তবে এই সমস্যা নিয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, ‘কোনও মূল্যেই মা ক্যান্টিন বন্ধ করতে দেওয়া হবে না। দু’একদিন সমস্যা হতে পারে। পরে সব সামলে নেব।’ 

 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে