মুখ্যমন্ত্রী হয়েই প্রতিশ্রুতি পূরণ বিজয়ের, রাজ্যবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সিনেমার দৃশ্য। মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেই একের পর এক ফাইলে সই। ভোটে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। টানা নাটকের পর আজ, রবিবার অবশেষে ১২০ বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন থলপতি বিজয়। চেন্নাইয়ের জহওরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে জনতার মাঝে শপথ গ্রহণ করেই, একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হয়েই, বিজয় ঘোষণা করেন, তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎপাবেন বিনামূল্যে, মহিলাদের সুরক্ষায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। একই সঙ্গে বিজয় জানিয়ে দেন তামিলনাড়ুতে মাদক রুখতে কড়া পদক্ষেপ করা হবে, সেই জন্য গঠন করা হচ্ছে টাস্ক ফোর্সও। শপথ গ্রহণ মঞ্চ থেকেই এই সমস্ত নির্দেশে একের পর এক সই করতে দেখা গিয়েছে তাঁকে। যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা রাহুল গান্ধি একটু অবাকই হন।

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বিজয় বলেন, ‘আমি ঈশ্বরের দূত নই। সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল। মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ টাকায় কাউকে হাত দিতে দেব না। অন্য কাউকে এই রাজ্য থেকে লুটতে দেব না। আমি ছাড়া অন্য ক্ষমতার বলয় থাকবে না। ক্ষমতার কেন্দ্রে থাকব শুধুই আমি। আমার আমলেই ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় শুরু হবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারও সঙ্গে প্রতারণা করব না।’ রাজনৈতিক মহলের ধারণা, তামিলনাড়ুতে জোটে সরকারে এসেছেন বিজয়। ভবিষ্যতে তাঁর সরকার ফেলে দেওয়ার জন্য নানা কারণে শরিকরা হুমকি বা ব্ল্যাকমেল করতে পারেন। তাই এদিন মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভাষণেই বিজয় স্পষ্ট করে দিয়েছেন তিনিই সব, সরকারের রাশ থাকবে তাঁর হাতেই। সঙ্গে তামিলনাড়ুর সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষতাও যে বজায় রাখা হবে, তা ভাষণে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরও পডুন: ‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন,‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। আগামীর জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।’

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি