রুজিরার দুবাই যাত্রা ঠেকাল Immigration Department, ক্ষুব্ধ তৃণমূল

ED’র একটি মামলায় রুজিরার বিরুদ্ধে Lookout Circular Notice জারি করা আছে। তাই রুজিরা এখন দেশের বাইরে যেতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরেই(Kolkata International Airport) আটকে দেওয়া হল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee)। দুই সন্তানকে নিয়ে সোমবার সকালে ৭টা নাগাদ তিনি দুবাইয়ের(Dubai) বিমান ধরার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। বিমান ধরার আগেই তাঁকে ‘বাধা’ দেয় অভিবাসন দফতর বা Immigration Department’র আধিকারিকেরা। আটকানোর কারণ হিসাবে আধিকারিকেরা জানান, ED’র একটি মামলায় রুজিরার বিরুদ্ধে Lookout Circular Notice জারি করা আছে। তাই রুজিরা এখন দেশের বাইরে যেতে পারবেন না। সেই ঘটনার জেরে রুজিরা বেশ কিছুক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করেন। তারপর বিমানবন্দর ছেড়ে বেড়িয়ে যান। অভিবাসন দফতরের এই পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ঘন্টায় ১০কিমি গতিতে বন্দে ভারত পার করল বাহানাগা

কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক? সূত্রের দাবি, যে মামলায় ED রুজিরার বিরুদ্ধে ওই Lookout Circular Notice জারি করেছিল সেই মামলাতেই সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে এদিন বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। তাই এই ঘটনার জেরেই এবার ED’র বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ করতে চলেছেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, কয়লা পাচার মামলায়(Coal Smuggling Case) এর আগে একাধিকবার রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছেন ED’র আধিকারিকেরা। দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁরা কলকাতায় কালিঘাটে অভিষেকের বাড়িতে এসেও জেরা করে গিয়েছেন রুজিরাকে। তারপরেও গ্রেফতারির মতো কোনও ইস্যু খুঁজে পাননি। অথচ পুরাতন নোটিসকে তুলে ধরে এদিন রুজিরাকে আটকে দেওয়া হল কলকাতা বিমানবন্দরে।  

আরও পড়ুন বনগাঁর রেলগেটের পাশের শৌচালয়ে বোমা ফেটে মৃত্যু কিশোরের

গত সেপ্টেম্বর মাসে অভিষেক ও রুজিরার ক্ষেত্রে কয়লা পাচার মামলায় রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট। দুইজনেরই বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালত। এমনকি অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই বলে জানানো হয়। তা সত্ত্বেও এদিন হেনস্থা করা হল অভিষেকের স্ত্রীকে। রুজিরাকে এভাবে আটকানো নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানার পরই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে একটা বিষয় স্পষ্ট। রাজনৈতিকভাবে না পেরে এখনও অন্যান্য নানাভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত মানুষজনকে হেনস্তা করা হচ্ছে। সেই দল রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া।’

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর