যাদবপুর বিশ্ববিদ্যালয় ‘শিক্ষা বন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরকাণ্ডে আরো এক ছাত্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত ছাত্রের নাম সৌপ্তিক চন্দ্র। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার বিকেলে যাদবপুর থানায়(Jadavpur P.S.) ডেকে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। গত পয়লা মার্চ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় সে যুক্ত বলে পুলিশের দাবি। ওই রাতের ঘটনায় ধৃত সৌপ্তিক সহ বেশ কয়েকজন ছাত্রকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। মঙ্গলবার দুপুর থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্ধ্যার পর পুলিশের তরফে সৌপ্তিককে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur Univercity) ছাত্ররা যাদবপুর থানা সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ মিথ্যা মামলায় পড়ুয়াদের হয়রানি করা হচ্ছে। তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগের কোন তদন্ত হচ্ছে না বলে বিক্ষোভকারীরা দাবি করেন। দীর্ঘ কোন থানার গেটে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখান। গত পয়লা মার্চ তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবক কুপার বার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Minister Bratya Basu) আগমন এবং তাকে ঘিরেবীক্ষক তার গাড়ি ভাঙচুর এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের অভিযোগ ছিল শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয় এক ছাত্র। ওই রাতেই শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেই ঘটনায় এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে যাদবপুর থানা। প্রথম গ্রেপ্তার হয় সাহিল আলি। পরে সে জামিন পেয়ে যায়। এরপর গ্রেফতার হয় সৌম্যদীপ ওরফে উজান। মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন বিচারক। যদিও তারপরে আরও একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতারের আবেদন কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ বিশ্ববিদ্যালয় চত্বরে আজাদ কাশ্মীর পোস্টার লাগানো ঘটনায় সে যুক্ত। অবশেষে গ্রেফতার হয় অগ্নিকাণ্ডের ঘটনায় তৃতীয় ছাত্র সৌপ্তিক। বুধবার ধৃত সৌপ্তিককে আলিপুর আদালতে(Alipure Court) পেশ করবে যাদবপুর থানা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু