আদানিদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে নির্মলাকে চিঠি জহরের

আদানিদের বিরুদ্ধে এবার তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জওহর সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির(Narendra Modi) জমানায় যে দুই শিল্পপতিদের হু হু করে ধনসম্পদ ও ব্যবসাবাণিজ্য বেড়েছে এবং সব সরকারি ক্ষেত্রে একচেটিয়া ভাবে আধিপত্য কায়েম হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হল আদানি শিল্পগোষ্ঠী(Adani Industries Group)। সেই আদানিদের বিরুদ্ধেই এবার তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে(Nirmala Sitaraman) চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ(TMC MP) জওহর সরকার(Jawhar Sircar)। সাংসদের অভিযোগ, আদানিরা তাইওয়ান, দুবাই ও সিঙ্গাপুর থেকে দেশে যে কয়লা রফতানি করেছে তা চলতি বাজারদর থেকে দ্বিগুণ দামে কেনা হয়েছিল এবং সেই কেনাকাটার ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীদের অংশীদ্বারিত্ব ছিল। প্রায় ৫ বিলিয়ন ডলার মূল্যের ওই কয়লা কেনার ক্ষেত্রে বড়সড় দুর্নীতির ঘটনা ঘটেছে। তাই ওই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং তা যেন দ্রুত শুরু করা হয়।

জহর যে চিঠি নির্মলাকে পাঠিয়েছেন তাতে সাফ জানিয়ে দিয়েছেন, আদানিরা মোদি জমানায় যেভাবে উচ্চ দরে কয়লা এদেশে নিয়ে আসছে তা নিয়ে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনওদিন কোনও পদক্ষেপই করেনি। কার্যত Directorate of Revenue Intelligence বা DRI এবং Enforcement Directorate বা ED’র নাকের ডগায় আদানিরা এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে, অথচ ওই দুই সংস্থা তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করছে না। যদিও ইডি মোদি জমানায় গত ৯ বছরে দেশজুড়ে ৩৩০০ ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অভিযান চালিয়েছে যাদের বেশির ভাগই বিজেপি বিরোধী শিবিরের। কিন্তু কোনও এক অদৃশ্য কারণে ইডি আজ পর্যন্ত আদানিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি। সেই কারণেই এবার জওহর সরকার চিঠি দিয়ে নির্মলার কাছে আবেদবন জানালেন আদানিদের বিরুদ্ধে যেন তদন্ত শুরু করা হয়।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে