জামাইষষ্ঠীর দিন আকাশ ছোঁয়া দাম, চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জামাইষষ্ঠীর দিন সবজির দাম আকাশ ছোঁয়া। তাই জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছে শ্বশুর- শাশুড়িরা। এদিন ফলের দাম যেমন ঊর্ধ্বমুখী, তেমনি বাজারে দেখা মিলছে না ইলিশ মাছের। তাই এবারের জামাইষষ্ঠীতে মধ্যবিত্তদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

এদিন  গড়িয়াহাট বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে  ১৫০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা। বাগদা চিংড়ি ৯০০ টাকা,গলদা ১২০০ টাকা, পমফ্রেট ৯০০ টাকা কেজি। শুধু মাছই নয় জামাইষষ্ঠীর দিন বেড়েছে মাংসের দাম। এদিন চিকেন ২৭০, পাঁঠার মাংস ৮২০-৮৬০ টাকা, পোল্ট্রির ডিম ৭ টাকা। এখান থেকেই স্পষ্ট যে জামাইষষ্ঠীর দিন চরা বাজারদর। পাশাপাশি জামাইয়ের পাতে দিতেই হবে  লিচু, আম । এদিন লিচু ১৮০ টাকা কেজি, হিমসাগর আম ১৫০ টাকা।

প্রশ্ন উঠছে, আচমকাই বাজার-দর কেন বাড়ল? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বঙ্গে ঘূর্ণিঝড় রেমলের ধাক্কা। তাতেই  নষ্ট হয়েছে বিপুল ফসল। শুধু তাই নয় তীব্র দাবদাহে সবজির ফলন কমছে। চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম। তাতেই দাম চড়া হচ্ছে সবজির।  স্বাভাবিক ভাবেই সব জিনিসের অগ্নিমূল্য চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে। কবে কমবে বাজার-দর সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং