SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : চিহ্নিত অযোগ্যরা চাকরির নতুন নিয়োগে আবেদেন করতে পারবেন না। কলকাতা হাইকোর্ট সোমবার এই রায় দেওয়ার পর মামলাকারীরা বাকি ৩টি বিষয় নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বলেছেন, ৪টি বিষয় নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন করা হয়েছিল। তারমধ্যে একটিতে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাকি বিষয় নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জানা গিয়েছে, নতুন রুল সংযু্ক্ত করার কথা বলা হয়েছে। এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি খারিজ করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রয়েছে বয়স ছাড়ের বিষয়টি। সেই বিষয়ট খারিজ এবং নম্বর বিন্যাসের বিষয়টিও খারিজ করার কথা বলা হয়েছে। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতিও মিলেছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে।

মামলাকারীরা নম্বর বিভাজন নিয়েও আগেও আপত্তি তুলেছিলেন। অভিজ্ঞতার জন্য ১০ নম্বরের বিষয়টি অনেকেই পাচ্ছেন না। যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁরা এই নম্বর থেকে ব্রাত্য হচ্ছেন। পাশাপাশি যোগ্যতার জন্য আগে ৩৫ নম্বর দেওয়া হত। এবার সেখানে ১০ করে দেওয়া হয়েছে।

এসএসসি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি পরীক্ষার ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।সেখানে একাধিক পরীক্ষায় ছাড় পাওয়ার সম্ভাবনা থাকলে সেই সুযোগ কেন তাঁরা পাবেন না। এই সকল বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীরা। এখন দেখার বুধবার মামলার রায় কী হয়।

সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির