মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল বহুতলের একাংশ , আহত ১ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে এক বহুতলের একাংশ ভেঙে পড়েছে। একজন নির্মাণকর্মী বহুতলের ভিতরে আটকে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জোড়াসাঁকো থানার অন্তর্গত এই অঞ্চল। ঘটনাস্থলে পৌঁছেছে জোড়াসাঁকো থানার(Jorasako P.S.) পুলিশ। একাধিক দমকল বিভাগের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে রেনোভিশন কাজ চলছিল এবং বাড়ির পাঁচিলের সামনের দিকে অংশ হঠাৎই ভেঙে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১১৯ এ ,নম্বর বাড়ীর সামনে অংশটি ভেঙে পড়ে রাস্তার ওপর। ৬তলা বাড়িটির সংস্কারের কাজ চলছিল। রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় যাতায়াতের সমস্যা তৈরি হয়।

দমকল কর্মীরা এবং পুরসভার কর্মীরা এসে ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু করে। রবিবার দুপুর তিনটে নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার মুক্তারাম বাবু স্ট্রিটে(Mukataram Babu Street) ওই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে। যে শ্রমিক আটকে পড়েছিলেন ভিতরে তিনি সংস্কারের কাজ করছিলেন। পরিশ্রমিক চোট পায়। তাকে দমকল কর্মীরা এসে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ,পুরসভা, সিইএসসি কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ফেব্রুয়ারি মাসে বড় বাজারে পুরনো একটি বাড়ি অংশ ভেঙে পড়েছিল।

স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মা জানিয়েছিলেন তার ওয়ার্ডে প্রচুর এই ধরনের জিন্ন বাড়ি আছে। বাড়িগুলি সংস্কারের ব্যাপারে বাড়ির মালিকরা কোন সহযোগিতা করে না। যাদবপুরের বাঘাযতীনেও একটি বহুতল ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে। এরপর ট্যাংরা, তপসিয়া, ভবানীপুর, বোসপুকুর, মানিকতলা, কাঁকুড়গাছি, কামারহাটি বিভিন্ন এলাকায় একের পর এক বাড়ি হেলে পড়তে থাকে। যা নিয়ে কলকাতা পুরসভা সহ স্থানীয় পুরসভাগুলির দিকে অভিযোগের আঙ্গুল তোলে স্থানীয় মানুষজন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6