‘আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন’, শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়র চিকি‍ৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকি‍ৎসকরা। আজ শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান মঞ্চে সাংবাদিক সম্মেলন করার সময়ে জুনিয়র চিকি‍ৎসকরা অভিযোগ করেছেন, ‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন।’

আরজি করেরর নির্যাতিতা চিকি‍ৎসকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করারর প্রথম দিন থেকেই জুনিয়র চিকি‍ৎসকরা দাবি জানিয়ে এসেছেন, তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। শুধু তাই নয়, লালবাজারের সামনে  অবস্থান বিক্ষোভের সময়ে আচমকাই হাজির হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। তাঁদের ঘিরে ‘গো-ব্যাক’ শ্লোগান দেন বিক্ষোভকারী জুনিয়র চিকি‍ৎসকরা। গত মঙ্গলবার বিজেপি বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ মঞ্চের কাছে পৌঁছলে তাঁকে ঘিরেও ‘গো-ব্যাক’ শ্লোগান দেন কর্মবিরতিতে সামিল চিকি‍ৎসকরা।

দলের নেতা-নেত্রীদের লক্ষ্য করে লাগাতার ‘গো-ব্যাক’ শ্লোগান দেওয়ায় মাথা ঠাণ্ডা রাখতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্লোগানকারীদের কটাক্ষ করে বলেন, ‘জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি। কিছু ‘বহিরাগত’ এই স্লোগান দিয়েছেন, যাঁরা মদ, গাঁজা খান। ’

শুভেন্দুর ওই মন্তব্যে চটেছেন আন্দোলনকারী চিকি‍ৎসকরা। এদিন সাংবাদিকদের তাঁরা বলেন, ‘ওই ‘গো ব্যাক’ স্লোগান আমাদের তরফেই তোলা হয়েছিল। যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা তাঁদের বিরোধিতা করেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনা (গো ব্যাক স্লোগান) নাকি দুশ্চরিত্র বহিরাগতের ষড়যন্ত্রের ফলে ঘটেছে। আমরা সুস্পষ্ট ভাবে তাঁকে এবং অন্য যাঁরা আমাদের আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করতে চান, তাঁদের বলতে চাই, এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম, আবার একই জানাব।’

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির