বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ, স্বপদে বহাল ল’ কলেজের অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজ মামলায় তাঁর নির্দেশ খারিজ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফের স্বপদে বহাল থাকছেন অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের নির্দেশে সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অর্ক নাগ। ওই সময় উপস্থিত থাকবেন চারু মার্কেট থানার অফিসাররা। যাতে কেউ বাধা না দেয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং অধ্যাপক অচিনা কুণ্ডুকে পদ থেকে অপসারিত করা হয়। ইউজিসির নির্ধারিত যোগ্যতা তাঁদের নেই বলে দাবি করা হয়। তাঁকে আর কলেজে না ঢোকারও নির্দেশ দেওয়া হয়। এমনকি সিবিআইকে তদন্তভার দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা।  বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডুকে আগামিকাল বৃহস্পতিবার কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় অধ্যক্ষের ঘরের তালা খুলে তাদের প্রবেশ করতে সাহায্য করবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার। আগামী শুক্রবার স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানাবেন নির্দেশ পালন হয়েছে কি না।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা