প্রাথমিকে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকের (Primary) ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকের (Primary) ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নিয়োগ (Recruitment) দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় এই নির্দেশ দেন তিনি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনকে প্রাথমিকের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। এরপর সেই চাকরিপ্রার্থীরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ওই ২৬৯ জন চাকরিপ্রার্থীর বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে। আদালত নির্দেশ দেয়, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদেরই হলফনামা জমা দিতে হবে হাইকোর্টে। হলফনামায় ২৬৯ চাকরিপ্রার্থীকে জানাতে হবে যে, তাঁরা বৈধ ভাবে চাকরি পেয়েছেন কি না। পাশাপাশি সুপারিশ পত্র বা কাজে যোগ দেওয়ার চিঠি ওই চাকরিপ্রার্থীদের কাছে আছে কি না, তাও জানতে চাওয়া হয় আদালতের তরফে।

এরপর শুক্রবার ২৬৯ জনের মধ্যে ৫৪ জন হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানান হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে হলফনামা জমা দেন তাঁরা। আদালত চাকরিপ্রার্থীদের বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। যে চাকরিপ্রার্থী এদিন আদালতে অনুপস্থিত ছিলেন তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গিয়েছে, শুক্রবার সারাদিন হাইকোর্টে এই মামলার শুনানি চলবে। ফলে আরও বেশ কয়েকজনের চাকরি বাতিল হওয়ার আশঙ্কা থাকছে। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও