‘ধেড়ে ইঁদুর সামনে আসবে’, নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় ‘ধেড়ে ইঁদুর এবার সামনে আসবে’ বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ‘ধেড়ে ইঁদুর এবার সামনে আসবে’ বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন বিচারপতি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আরও নির্ভয় হওয়ার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, কমিশনের (SSC) ওয়েবসাইটে নবম-দশম শ্রেণির ভুয়ো শিক্ষকের সুপারিশের তালিকা প্রকাশ করতে হবে। ওএমআর শিটে কারচুপি করে যে নিয়োগের অভিযোগ উঠেছে এদিন সেই বিষয়ে বিচারপতি বলেন, ‘নম্বর বাড়িয়ে এসএসসি মেধাতালিকায় নাম তুলেছে। ওএমআর শিটে ৩ আর এসএসসি দেখাচ্ছে ৫৩! আরও ধেড়ে ইঁদুর এবার সামনে আসবে। তদন্তে নিশ্চিত এই ধেড়ে ইঁদুররা সামনে আসবে এবার।’ ১৮৩ বেআইনি সুপারিশ পত্র আগামী ২৪ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন তিনি।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘এসএসসি ভয়ডরহীন হোক। সব প্রকাশ্যে আনুক। সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছে নাকি খুলছে না? মুখ খোলানোর কৌশল প্রয়োগ করুক সিবিআই। দিল্লি নিয়ে যাক।’ একইসঙ্গে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে দুই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বেআইনি সুপারিশ ‘১৮৩’ জনের তথ্য জানাতে হবে এসএসসি’কে। বিচারপতি জানান, ৩ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশন, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন। আর ১৪ ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে কমিশন। পাশাপাশি গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যে ওএমআর শিট- এর যে নমুনা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের