শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার এই নিয়ে একটি নির্দেশিকা পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত মামলার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টের অন্য এক বিচারপতিকে।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের সাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। এর বদলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম ও শিল্প আইন সংক্রান্ত মামলা। তবে শিক্ষা মামলায় গ্রেফতারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তবে কেন এই নির্দেশিকা দিলেন প্রধান বিচারপতি তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিন যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত মামলা সরানো হয়, তখন হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিক্ষোভে ফেটে পড়েন উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাংশ।

সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। দুই বিচারপতির মধ্যে সংঘাত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছোয় যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, মেডিক্যাল কলেজে ভর্তির দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টের কোনও বিচারপতির বেঞ্চে হবে না। এবার থেকে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই এদিন নতুন করে নির্দেশিকা জারি করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

 

 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র