রাজনৈতিক মামলা নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি

সোমবার ১০ বিজেপি কর্মীর রক্ষাকবচ মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত বিরক্তি প্রকাশ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া একের পর এক রাজনৈতিক মামলা নিয়ে বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta)। সোমবার ১০ বিজেপি কর্মীর রক্ষাকবচ মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত বিরক্তি প্রকাশ করেন। বিচারপতির প্রশ্ন, ‘শুধু কি রাজনৈতিক মামলাই শুনব?’

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার বলেন, এত এত রাজনৈতিক মামলা শোনার জন্য সময় দেওয়া যাবে না। প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুধু ২৭-২৮ টা মামলা রয়েছে! শুধু কি রাজনৈতিক মামলাই শুনে যাব? বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার পূর্ব মেদিনীপুরের ১০ বিজেপি কর্মীর রক্ষাকবচ সংক্রান্ত মামলায় বিচারপতি বলেন, নির্বাচনের আগে যখন আদালত রক্ষাকবচ দিয়েছিল, তখন কেন রাজ্য ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায়নি? নির্বাচনের আগে অভিযুক্তদের যা অবস্থান ছিল, নির্বাচনের পরেও তাই। তাহলে এখন রাজ্যের অসুবিধা কীসের?

উল্লেখ্য ১০ বিজেপি কর্মীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রক্ষাকবচ ফের বাড়ানোর জন্য বিজেপি কর্মীদের আইনজীবীদের তরফে আবেদন করা হয় আদালতে। সেই মামলায় রাজ্যকে হলফনামা দেওয়ার জন্য দুসপ্তাহ সময় দিল হাইকোর্ট।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার