বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে মঙ্গলবার শুনানি

এদিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালত কক্ষে বিক্ষোভ দেখিয়ে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে আদালত অবমাননার (contempt of court) রুল জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। আদালত অবমাননার সেই মামলার শুনানি হতে পারে মঙ্গলবার। এদিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর পর স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। মঙ্গলবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে বলে সূত্রের খবর।  এই সংক্রান্ত মামলার শুনানির জন্য শুক্রবার কলকাতা হাইকোর্টে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে। হাইকোর্টের সেই বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ।

বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে আইনজীবীদের বিক্ষোভ দেখানোর ঘটনার তদন্তে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’ (Bar Council Of India)। সোমবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্যের প্রতিনিধিদল হাইকোর্টে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলেন তাঁরা। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাইকোর্ট চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ জানিয়ে মঙ্গলবারই রিপোর্ট দেওয়ার কথা ওই প্রতিনিধিদলের। সেই রিপোর্টের ভিত্তিতে বুধবার ভারতীয় বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে বিক্ষোভকারী আইনজীবীদের নিয়ে। বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কি না বার কাউন্সিল তা ওইদিন জানা যাবে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী