আচমকাই বুকে ব্যথা, তড়িঘড়ি হাসপাতালে জ্যোতিপ্রিয়, কেমন আছেন প্রাক্তন মন্ত্রী ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই বুকে ব্যথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে। মঙ্গলবার গভীর রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে   প্রাক্তন মন্ত্রীর বুকে ব্যথা শুরু হয়। এরপরেই সংশোধনাগার থেকে  অ্যাম্বুল্যান্স করেই জ্যোতিপ্রিয়কে পিজির কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয়।

সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয় । হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও  বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে প্রাক্তন মন্ত্রীর। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন না থাকায় তাঁকে রাতেই জেলে ফেরত পাঠান হয়েছে। সূত্রের খবর,  নির্দিষ্ট সময় অন্তর অন্যান্য বন্দিদের মত জ্যোতিপ্রিয়কে জেলে গিয়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে পিজি-র মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড