আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করল লালবাজার। ওই থানার ওসি গৌতম দাসকে সরিয়ে দিল কলকাতা পুলিশ হেডকোয়ার্টার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কালীঘাট থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়।কালীঘাট থানার নতুন ওসির দায়িত্বে এলেন চামেলি মুখোপাধ্যায় (Chameli Mukhopadhay)। কালীঘাট থানার ভেতরে ওসির চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন গৌতম দাস(Goutam Das)। এই ধরনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কে মুখে পড়েছিলেন তিনি। বিতর্ক দেখা দিলে পরবর্তী কালে তিনি তা আবার ডিলিটও করে দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে কালীঘাট থানার(Kaligaht P.S.) ওসিকে সরিয়ে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর গৌতম দাসকে আনা হয়েছিল।

নির্বাচনের দিন এই ইন্সপেক্টরকে ভবানীপুর বিধানসভা(Bhownipur Assembly) কেন্দ্রে তৎপর হতে দেখা গিয়েছিল। অবাঞ্চিত ভিড় ভবানীপুর এলাকা থেকে সরাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কেও হটাতে দেখা গিয়েছিল এই থানার সাসপেন্ড হওয়া ওসিকে। এরপরই শুক্রবার হঠাৎ সমাজ মাধ্যমে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই থানার ওসি গৌতমকে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করতে দেখা যায়। শুধু তাই নয়, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ওসি চেয়ারে বসে সেই ছবি তিনি নিজের প্রোফাইলেও দিয়েছিলেন।

এরপরেই হইচই শুরু হয় চারদিকে। বিতর্ক শুরু হয় পোশাক পরে থানার ওসির চেয়ারে বসে এই ধরনের ছবি একজন দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর হয়ে কি করে সমাজ মাধ্যমে পোস্ট করেন। প্রশ্নচিহ্ন দেখা দেয়। অবশেষে শনিবার দুপুরে কমিশনের নির্দেশে লালবাজার কালীঘাট থানার ওই বিতর্কিত ওসি গৌতম দাসকে সাসপেন্ড করে।তৃণমূলের পক্ষ থেকে কমিশনে এই ছবি পোস্ট করার পর আপত্তি তোলা হয়েছিল । এই ঘটনায় কমিশনে হস্তক্ষেপ দাবি করা হয়েছিল। অবশেষে কড়া সিদ্ধান্ত নিল লালবাজার।

Published by:

Share Link:

More Releted News:

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ