দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভার মর্যাদা হানি করেছে সিবিআই : বিমান বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতারের তথ্য সিবিআই আমাদের দিয়েছে। কিন্তু অযথা বিলম্ব করে গ্রেপ্তারের দীর্ঘক্ষণ পর সেই তথ্য বিধানসভাকে জানানো হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার প্রসঙ্গে সিবিআই(CBI) এর দেওয়া তথ্য হাতে পাওয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন,আমি দেখেছি, সিবিআই যে তথ্য দিয়েছে তাতে কোনও সময় উল্লেখ নেই। ডেট দেওয়া আছে।

বিধানসভার আইনে উল্লেখ রয়েছে, গ্রেফতারের খবর স্পিকারকে জানাতে হবে। কাল গ্রেফতার করা হয়েছে। কিন্তু, আমাদের জানালেন না। এটা বিধানসভার মর্যাদা হানি। সোমবার ভোরে গ্রেফতার করার পর দুপুরে বিধানসভার (Assembly)সদস্যকে আদালতে পেশ করা হয়েছে আদালত থেকে বিধানসভার দূরত্ব মাত্র ১৫ থেকে ২০ মিনিট। অথচ সেই গ্রেপ্তারের তথ্য জানানো হলো তার পরের দিন দুপুরে।

তাই আমরা একটা চিঠি দিচ্ছি। এই চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ জানাতে হবে। যদি জবাব না-দেন, আমরা ব্যবস্থা নেব। CBI হেডকোয়ার্টারে চিঠি পাঠাচ্ছি। রাজ্য পুলিশ নওশাদের সময় চিঠি পাঠিয়েছিল। বিধায়করা নিরাপত্তার অভাব বোধ করছেন। এটা আমি অবজার্ভ করেছি। আমি তাঁদের তদন্ত বিঘ্নিত করতে চাই না। বিধানসভার স্পিকার(Speaker) জানতেই পারলেন না, মিডিয়া দেখে জানতে হচ্ছে।বড়ঞার  বিধায়ক গ্রেপ্তার প্রসঙ্গে এভাবেই ক্ষোভ উগরে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ