সাতসকালেই মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে সেনার গাড়ি, আহত ২ জওয়ান

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মা উড়ালপুলে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে চাঞ্চল্য ছড়ায়। সোমবার রাতের বৃষ্টিতে রাস্তা ভেজা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ভারী ট্রাকটি। দুর্ঘটনার সময় ট্রাকে তিনজন জওয়ান ছিলেন। তাদের মধ্যে দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির গতি বেশ বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারানোর পর সেটি জোরে ধাক্কা খায়। সোমবার ভোর রাত থেকেই কলকাতা সংলগ্ন জেলা গুলিতে বৃষ্টি শুরু হয়। আর তাই ভেজা রাস্তার কারণেই কি এই পথ দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।যদিও মা উড়ালপুলে প্রায়ই বাইক দুর্ঘটনার খবর মেলে, কিন্তু সেনাবাহিনীর ট্রাকের মতো ভারী গাড়ির দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরাতে ট্র্যাফিক পুলিশ তৎপর হয়। কিছু সময়ের জন্য উড়ালপুলের ওই অংশে যানজট তৈরি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

হল্যান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর