দিল্লিতে বিস্ফোরণের জেরে কলকাতায় জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লালকেল্লার কাছে পরপর গাড়িতে বিস্ফোরণ। রাজধানীতে জঙ্গি নাশকতার ছক? দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কলকাতা শহরে জারি হাই অ্যালার্ট(High Alert)।কলকাতার সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার। কলকাতা বিমানবন্দর সহ শহরের বিভিন্ন মেট্রো স্টেশন গুলিতে ও হাওড়া এবং শিয়ালদা স্টেশনে বিশেষ সর্তকতা ব্যবস্থা গ্রহণ করা হল সোমবার রাত আটটার পর থেকে। শুধু কলকাতা শহর নয় ,এর পাশাপাশি মুম্বাই, চেন্নাই ,ব্যাঙ্গালুরু , হায়দ্রাবাদ সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর গুলিতে সতর্কতা জারি করা হয়েছে।দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় হঠাৎ লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে আশেপাশের একাধিক গাড়িতে আগুন লেগে গেছে বলে খবর।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও জঙ্গি নাশকতার ছক, উঠছে প্রশ্ন।এদিন সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে।

এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়ে এখন চরম সর্তকতা জারি। এনএসজি কমান্ডোদের রাস্তায় নামানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে এই বিস্ফোরণের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে টেলিফোনে কথা বলেন।কলকাতায়(Kolkata) সতর্কবার্তা আসার পর শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং শুরু করেছে কলকাতা পুলিশ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি