মহানগরীতে ক্যামেরা কিনতে গিয়ে অনলাইনে কোটি টাকার প্রতারণার শিকার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বুকে ফের বড় ধরনের ডিজিটাল প্রতারণার ঘটনা ঘটল।ক্যামেরা কিনতে গিয়ে প্রতারিত হলেন এক দম্পতি। ওয়েবসাইট থেকে প্রতারণার ছক। আর সেই ছকে পা দিতেই গায়েব কোটি টাকা।হেয়ার স্ট্রিট থানা(Hare St. P.S.) সংলগ্ন এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানিতে প্রতারিত হন ওই দম্পতি। ১ কোটি ৯৭ লক্ষ্য টাকা প্রতারিত হন দম্পতি। ঝাড়খণ্ড, ছত্রিশগড়, বিহার সহ বিভিন্ন রাজ্যে প্রতারিত ব্যক্তির টাকা ছড়িয়ে পড়ে সাইবার ক্রাইম এর মাধ্যমে। টাকার অনেকাংশ প্রায়১ কোটি ৫৭ লক্ষ টাকা রিকভারি হয়েছে বলে শুক্রবার বিকেলে লালবাজারে জানান, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি(DC Central Indira Mukherjee)। তিনি বলেন বাকি টাকাও যাতে উদ্ধার করা যায় তার জন্য সাইবার ক্রাইম অফিসাররা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ।

অনলাইন(On Line) ট্রানজেকশন এর ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার বার্তা দেন ডিসি সেন্ট্রাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ক্যামেরা কেনার জন্য প্রথমে ওয়েবসাইটে(Website) যোগাযোগ করেন ওই দম্পতি। সেখান থেকেই এক ব্যক্তি ক্যামেরা বিক্রি করবে বলে দম্পতিকে টাকা পাঠাতে বলেন। আরটিজিএস এর মাধ্যমে ধাপে ধাপে মোট ১ কোটি ৯৭ লক্ষ টাকা নিয়ে নেয় প্রতারকেরা। প্রতারিত হয়েছে বুঝতে পেরে কলকাতা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় ওই দম্পতি। পুলিশ তদন্তে নেমে আরটিজিএস করে কোন একাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই ব্যাংক একাউন্ট ট্রাক করে। পুলিশ জানতে পারে দম্পতির কাছ থেকে প্রতারিত হওয়া এই টাকা উত্তর প্রদেশ ,ঝাড়খণ্ড, ছত্রিশগড়, বিহার সহ বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে গেছে। এরপর প্রতারিত হওয়া সেই এক কোটি ৯৭ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ৫৭ লক্ষ টাকা উদ্ধার করতে সফল হয় পুলিশের তদন্তকারী অফিসাররা।

উদ্ধার হওয়া টাকা ফিরিয়েও দেওয়া হয়েছে দম্পতিকে বলে জানান কলকাতা পুলিশের dc central ইন্দিরা মুখার্জি। বাকি টাকার পাশাপাশি প্রতারণা চক্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাইবার ক্রাইম শাখার পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার নাগরিকদের কাছে এই ধরনের সাইবার প্রতারণার শিকার হওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।তদন্তে পুলিশ আরো জানতে পারে প্রতারকরা নিজেরাই একটি ভুয়ো নাম্বার থেকে ফোন করে ওই দম্পতিদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এই টাকা আত্মসাৎ করে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ