রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতা, ভোগান্তিতে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: জল যন্ত্রণায় ভুগছে শহরবাসী।রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকা। মুক্তারাম স্ট্রিট থেকে শুরু করে ঠনঠনিয়া, পার্কস্ট্রিট, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল পার্ক, যাদবপুর হয়ে পড়েছে জলমগ্ন। জল ঢুকে গিয়েছে মেডিক্যাল কলেজেও। হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা সমস্যায় পড়ছেন। জলের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। শুক্রবার সকালে অফিসে বেরিয়েও নাজেহাল হতে হয়েছে মানুষকে। শুক্রবার সকালে কলকাতায় বৃষ্টির পরিমাণ অল্প হলেও কমেছে। কিন্তু জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে জনসাধারণকে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কলকাতার বিস্তির্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ অনেকটাই। বেলা বাড়তে বৃষ্টির জোর একটু কমলেও সারাদিন বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঢুবে গিয়েছে এজেসি বোস রোড, উড়ালপুলের একাংশ।

বেহালা, শিলপাড়া, সখেরবাজার এলাকাতেও জল জমেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে দিনভর নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার। চিন এবং ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘উইফা’-র জেরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে। সেই ঘূর্ণাবর্ত  আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করেছে। এরফলে টানা বৃষ্টির জেরে নাজেহাল হতে হচ্ছে মানুষকে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই এলাকাগুলোতে লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে, কমলা সর্তকতা। বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বৃষ্টি হয়েছে শুক্রবারও । এদিন সকালে ঘুম ভাঙতেই বৃষ্টি দেখেছে শহরবাসী। টানা বৃষ্টির কারণে কলকাতা সহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। সূত্রের খবর, ধাপা ও উল্টোডাঙা এলাকায় ১০০ মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে। মানিকতলায় ৯৭ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান