ভারতের সর্ববৃহৎ Hyper Acute Stroke Unit কলকাতার ২ হাসপাতালে

SSKM Hospital’র অধীনস্থ দুই অ্যানেক্স হাসপাতালে চালু হয়েছে Hyper Acute Stroke Unit বা HASU। দেশের সর্ববৃহৎ এই ইউনিট চালু হল বাংলার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও বিজেপি(BJP) শাসিত Double Engine রাজ্যে নয়। নরেন্দ্র মোদির(Narendra Modi) ভারতে(India) দেশের সর্ববৃহৎ Hyper Acute Stroke Unit খুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal)। খাস কলকাতার(Kolkata) বুকে দু-দুটি সরকারি হাসপাতালে চালু হয়ে গেল দেশের সর্ববৃহৎ স্ট্রোক চিকিৎসা কেন্দ্র। PG বা SSKM Hospital’র অধীনস্থ দুই অ্যানেক্স হাসপাতালে চালু হয়েছে এই পরিষেবা। এই দুই হাসপাতাল হল ভবানীপুরের রামরিকদাস হরলালকা (অ্যানেক্স ৪) ও কলকাতা পুলিশ হাসপাতাল (অ্যানেক্স ৬)। রামরিকদাস হরলালকা হাসপাতালের ৬ তলায় তৈরি হয়েছে হাসপাতালে আসা আশঙ্কাজনক স্ট্রোক রোগীদের জন্য High Dependency Unit বা HDU। পুলিশ হাসপাতালের তিনতলায় তৈরি হয়েছে ৪০ বেডের স্ট্রোক ওয়ার্ড। এই দু’টি জায়গা মিলিয়ে শুধু স্ট্রোকের চিকিৎসার জন্যই বরাদ্দ হয়েছে ৫৯টি শয্যা। এই স্ট্রোক ইউনিট দেশের আর কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে নেই, দাবি রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। চিকিৎসকেরা এই ইউনিটের নাম রেখেছেন Hyper Acute Stroke Unit বা HASU।

আরও পড়ুন ‘আশীর্বাদ করছি আগামী দিনে তুমি রাজা হবে’, স্তম্ভিত বাংলা

জানা গিয়েছে, কলকাতা সহ বাংলার বুকে তো বটেই গোটা দেশেই হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। একটা সময় ছিল যখন মনে করা হত ৬০ বছর বয়সের পরেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে। ৪৫ বছরের পুরুষ বা ৩৫ বছরের মহিলা যেমন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তেমনি ৩০ বাছর বা তারও নীচে থাকা তরুণ প্রজন্মও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আর এই সব ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠল দ্রুত চিকিতসা শুরু করা। এখন তো এমনও দেখা যাচ্ছে, অল্পবয়সীরা বুঝতেই পারছেন না তার স্ট্রোক হয়েছে। তাই রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা চিকিৎসকদের দাবি, ‘স্ট্রোকের চিকিৎসার সবচেয়ে দামি কথা হল, সময়ে চিকিৎসা। Golden Hour’র মধ্যে দ্রুত চিকিৎসা শুরু করা।’ আর সেই কারণেই Hyper Acute Stroke Unit চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি

[3:17 pm, 29/9/2026] Shreya: sir eta hobe? [3:42 pm, 29/9/2026] goutam Sir Ei Muhurte: পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা