রাজভবনের চা চক্রে হাজির হলেও জলস্পর্শ করলেন না মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ব্যক্তিগত রাগ’ মেটাতে চরম অসৌজন্যের পথে হাঁটলেন বিজেপি সরকারের পাঠানো  রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রতি বছরের মতো এবারেও স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে জনগণের অর্থে চা-চক্রের আয়োজন করেছিলেন তিনি। ওই চা-চক্রে বিজেপি নেতা ও মোসাহেবদের ডাকলেও আমন্ত্রণ জানাননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। বিকেলে রাজভবনে পা দিয়ে সেই কথা জানতে পেরেই  ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ কিছুক্ষণ চাতালে অপেক্ষা করে রাজভবন থেকে বেরিয়ে যান। রাজ্যপালের এমন অসৌজন্যমূলক আচরণ নিয়ে নিন্দায় সরব হয়েছেন নেটা নাগরিকরা।

এদিন বিকেলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়েই রাজভবনের দেওয়া চা-চক্রে অংশ নিতে হাজির হন মমতা। আগেভাগেই পৌঁছে গিয়েছিলন মুখ্যসচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি জানতে পারেন, কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। ওই কথা জানতে পেরেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি সঙ্গীদের নিয়ে রাজভবনের চাতালে উত্তর দিকের গেটের কাছে খানিক অপেক্ষা করে ফিরে যান। চা-চক্রে যোগ দেননি।

রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি রীতিমতো উষ্মা প্রকাশ করেই মমতা বলেন, “রাজভবনটা তো রাজার ব্যাপার। রাজভবনের ভেতরে এক ফোটা জলও আমি মুখে দিইনি।’ এর পরে আরজি করে বুধবার রাতের ভাঙচুর নিয়ে তিনি বলেন, ‘আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপরে কোনও রাগ নেই, আমাদের সমর্থন আছে। কিন্তু আমাদের রাগ যারা এই আন্দোলনের নামে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তির সৃষ্টি করছে। আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছে। ওঁর অনেকক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তও বেরিয়েছে। আপনারা ভাল করে ভিডিওগুলো দেখুন। এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়। সোশাল মিডিয়ায় (Social Media) প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়