রিমলের দাপটে ডুবেছে পার্ক স্ট্রিট- এসপ্ল্যানেড ষ্টেশনের মাঝের ট্র্যাক, ব্যাহত মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার রাতেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমল। তাতেই নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা। এরফলে চরম ভোগান্তির মুখে পড়েছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল- কলেজ পড়ুয়ারা।

সোমবার সকালে মেট্রো স্টেশনে ঘোষণা হয়, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মাঝের স্টেশনগুলিতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা সচল রাখা যায়নি। মেট্রো সূত্রে খবর, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে ট্র্যাকগুলিতে জল জমে গিয়েছে । এর ফলে সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালান হচ্ছে।  স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়েছে নিত্য যাত্রীরা।

উল্লেখ্য, কখন স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা। তা এখন জানা যায়নি। অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। পাশাপাশি দুর্যোগের জেরে কলকাতায় বেশ কিছু রাস্তায় গাছ পড়েছে। এরফলে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা।  যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। এখান থেকেই স্পষ্ট যে রিমলের প্রভাবে বিপাকে পড়েছে আমজনতা।

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?