তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রোর পুরনো পরিকাঠামোয় এবার প্রযুক্তির ছোঁয়া। স্টেশনে এসকেলেটর, লিফট বা বাতানুকূল ব্যবস্থা খারাপ হলে দ্রুত তা শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের স্টেশনগুলিতে চালু হতে পারে আধুনিক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে এক জায়গা থেকেই স্টেশনের একাধিক পরিষেবার উপর নজর রাখা যাবে। 

নতুন ব্যবস্থায় স্টেশনের বিভিন্ন যন্ত্র ও পরিষেবার পরিস্থিতি একই প্ল্যাটফর্ম থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এসকেলেটর থেকে শুরু করে লিফট, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বায়ু চলাচল এবং জল নিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাও এর আওতায় থাকবে। কোনও যন্ত্রে সমস্যা দেখা দিলে সেটি দ্রুত শনাক্ত করার ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের কাছেও পৌঁছে যাবে প্রয়োজনীয় তথ্য। ফলে কর্মীদের গিয়ে সমস্যাটি খুঁজে বের করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। নতুন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল স্বয়ংক্রিয় নজরদারি। কোনও যন্ত্রে অস্বাভাবিকতা দেখা দিলে সিস্টেম থেকে বিশেষ সংকেত তৈরি হতে পারে। সেই সংকেত সরাসরি মেট্রোর কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। ফলে স্টেশনে কোনও সমস্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে তার খবর পাওয়া সম্ভব হবে। দ্রুত সংশ্লিষ্ট কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা যাবে।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, একাধিক স্টেশনকে নিয়ে আলাদা ক্লাস্টার তৈরি করা হবে। প্রাথমিকভাবে একটি ক্লাস্টারের মধ্যে পাঁচটি স্টেশন রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য একটি নির্দিষ্ট স্টেশনকে কেন্দ্র করে পরিচালনা ও নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ভাবনা রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক স্টেশনের পরিস্থিতির উপর নজর রাখা সহজ হবে। রক্ষণাবেক্ষণের কাজও আরও সংগঠিত করা সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনের বাতানুকূল ব্যবস্থাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। বর্তমানে নির্দিষ্ট সময় অন্তর কর্মীদের তাপমাত্রা পরীক্ষা করতে হয়। সেন্সর-নির্ভর নতুন ব্যবস্থায় সেই কাজ অনেকটাই স্বয়ংক্রিয় করা সম্ভব হবে। নির্ধারিত সীমার বাইরে তাপমাত্রা চলে গেলে সিস্টেম থেকেই সতর্কবার্তা পাঠানো যেতে পারে। সেই খবর পৌঁছবে কন্ট্রোল রুমে। ফলে সমস্যা বড় আকার নেওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। শুধু স্টেশন পরিষেবাই নয়, উত্তর-দক্ষিণ করিডরের পুরনো পরিকাঠামোরও আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। ট্র্যাক, রেল এবং সিগন্যালিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যতের চাহিদা মেটাতে নতুন সাব-স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে রক্ষণাবেক্ষণের কাজে গতি আসবে। পরিষেবায় ত্রুটি চিহ্নিত করাও সহজ হবে। পুরনো পরিকাঠামোর সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রী পরিষেবা আরও নির্ভরযোগ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর