আংটি-হার বানাতে দিতেই সাড়ে ৩ কোটির সোনা গায়েব, অভিযুক্ত কারিগরদের খুঁজছে পুলিশ

গয়নার দোকান থেকে সাড়ে তিন কোটি টাকার সোনা হাতিয়ে পালাল দুই কারিগর। বিষয়টি জানতে পেরেই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সোনার দোকান কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ​গয়নার দোকান থেকে সাড়ে তিন কোটি টাকার সোনা হাতিয়ে পালাল দুই কারিগর। বিষয়টি জানতে পেরেই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সোনার দোকান কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে দুই কীর্তিমানকে খুঁজছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, ওই গহনার দোকানে থাকা সিসিটিভি ফুটেজও। জোরক দমে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গিরিশ পার্কের কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটে রয়েছে ওই নামি-দামি সোনার ওয়ার্কশপটি। দোকান কর্তৃপক্ষের কথায়, ২০২২ সালে হারাধন দে এবং শুভঙ্কর সামন্ত দে-নামে ওই দুই কারিগর দোকানে গিয়েছিলেন। তাঁরা আধিকারিকদের ন্যায্য দামে গহনা তৈরি করার আশ্বাস দেন। এরপর তাঁদের সোনা দেয় দোকান মালিক। অভিযুক্ত কারিগরদের সঙ্গে একটি চুক্তি হয় দোকান কর্তৃপক্ষের। এভাবে তিন বছর ধরে সোনা নিয়ে ওই দোকানের সঙ্গে কাজ করছিলেন অভিযুক্তরা। এমনকি আংটি ও হারে বসানোর জন্যে তাঁদের দামি পাথরও দেওয়া হয়েছিল। সেগুলোও গায়েব। সহজেই তাঁরা কথাবার্তার আকর্ষণে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন সোনার দোকানের।

দোকান কর্তৃপক্ষ পুলিশের কাছে আরও জানায়, সোনা নিয়ে দুই কারিগর যে গহনা ফেরৎ দিন, তা অনেকটা হালকা। এরপরই তাঁরা দীর্ঘসময়ের স্টক ও সোনার গয়নার পরিমাণ মেলায়। তাতেই মাথায় হাত! জানা যায় যে, প্রায় ২ কিলো ২৮২ গ্রাম সোনা হাতিয়ে নিয়েছেন ওই কারিগর। যার আনুমানিক মূল্য, সাড়ে তিন কোটি টাকা। এরপর ওই কারিগরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেন। এরপর থেকে তাদের ফোন বন্ধ। দুই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই দোকান কর্তৃপক্ষ। সেই ভিত্তিতেই ওই দুই কারিগরের সন্ধানে নেমেছে পুলিশ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম